NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

যাত্রীবাহী ড্রোন চালুর পথে শ্রীলঙ্কা

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০০ এএম

যাত্রীবাহী ড্রোন চালুর পথে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার পর্যটন খাতের বিকাশে প্রথমবারের মতো যাত্রীবাহী ড্রোন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩০ কিংবা ৩১ অক্টোবর অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে এ ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে দুই যাত্রী বহনে সক্ষম ড্রোন ব্যবহার করা হবে এবং ভবিষ্যতে চার থেকে ছয় যাত্রী বহন করতে পারে—এমন বড় আকারের ড্রোন চালুর পরিকল্পনা রয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া গত ১৯ অক্টোবর শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের বরাতের এই তথ্য জানিয়েছে।

শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক দামিন্দা রামবুকওয়েলা জানান, ই-হ্যাং ব্র্যান্ডের প্রথম দুই আসনের ড্রোনটি থাইল্যান্ড থেকে আমদানি করা হয়েছে এবং এটি ইতোমধ্যে বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম উড্ডয়ন হবে কলম্বো পোর্ট সিটি থেকে। তবে ড্রোনটির গন্তব্য কোথায় হবে, তা ২৩ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর নির্ধারণ করার কথা রয়েছে। সংশ্লিষ্ট মার্কিন সনদায়ন মান অনুসারে প্রয়োজনীয় নিয়ন্ত্রক প্রক্রিয়া সম্পন্ন করেছে শ্রীলঙ্কা।

কর্তৃপক্ষ যাত্রীবাহী ড্রোনকে শুধু পর্যটকদের পরিবহনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না, বরং নগর পরিবহন, জরুরি চিকিৎসাসেবা এবং দুর্গম এলাকায় পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এটি ব্যবহারের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। প্রস্তাবিত ব্যবস্থায় প্রায় ২০ কিলোমিটার দূরত্বের রুটে ড্রোন চলাচল করতে পারে এবং প্রতিটি উড্ডয়নের মধ্যে ৩০ মিনিটের ব্যবধান রাখার পরিকল্পনা রয়েছে। এসব বৈদ্যুতিক আকাশযান ভূমি থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ ফুট উচ্চতায় উড়বে বলে জানানো হয়েছে। আগামী ২৮ নভেম্বর দ্বিতীয় চালানে শ্রীলঙ্কায় আরও একটি ড্রোন পৌঁছানোর কথা রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

যাত্রীবাহী ড্রোন চালুর পথে শ্রীলঙ্কা

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

শ্রীলঙ্কার পর্যটন খাতের বিকাশে প্রথমবারের মতো যাত্রীবাহী ড্রোন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩০ কিংবা ৩১ অক্টোবর অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে এ ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে দুই যাত্রী বহনে সক্ষম ড্রোন ব্যবহার করা হবে এবং ভবিষ্যতে চার থেকে ছয় যাত্রী বহন করতে পারে—এমন বড় আকারের ড্রোন চালুর পরিকল্পনা রয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া গত ১৯ অক্টোবর শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের বরাতের এই তথ্য জানিয়েছে।

শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক দামিন্দা রামবুকওয়েলা জানান, ই-হ্যাং ব্র্যান্ডের প্রথম দুই আসনের ড্রোনটি থাইল্যান্ড থেকে আমদানি করা হয়েছে এবং এটি ইতোমধ্যে বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম উড্ডয়ন হবে কলম্বো পোর্ট সিটি থেকে। তবে ড্রোনটির গন্তব্য কোথায় হবে, তা ২৩ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর নির্ধারণ করার কথা রয়েছে। সংশ্লিষ্ট মার্কিন সনদায়ন মান অনুসারে প্রয়োজনীয় নিয়ন্ত্রক প্রক্রিয়া সম্পন্ন করেছে শ্রীলঙ্কা।

কর্তৃপক্ষ যাত্রীবাহী ড্রোনকে শুধু পর্যটকদের পরিবহনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না, বরং নগর পরিবহন, জরুরি চিকিৎসাসেবা এবং দুর্গম এলাকায় পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এটি ব্যবহারের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। প্রস্তাবিত ব্যবস্থায় প্রায় ২০ কিলোমিটার দূরত্বের রুটে ড্রোন চলাচল করতে পারে এবং প্রতিটি উড্ডয়নের মধ্যে ৩০ মিনিটের ব্যবধান রাখার পরিকল্পনা রয়েছে। এসব বৈদ্যুতিক আকাশযান ভূমি থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ ফুট উচ্চতায় উড়বে বলে জানানো হয়েছে। আগামী ২৮ নভেম্বর দ্বিতীয় চালানে শ্রীলঙ্কায় আরও একটি ড্রোন পৌঁছানোর কথা রয়েছে।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন
যাত্রীবাহী ড্রোন চালুর পথে শ্রীলঙ্কা
0:00 / 0:00
1x