NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েফাইল ছবি

টোল আদায়ে অনিয়মের অভিযোগ ওঠার পর আগামীকাল মঙ্গলবার থেকে সাত দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় পর্যবেক্ষণ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। কাল সকাল ছয়টা থেকে টানা ২৪ ঘণ্টা সাত দিন বিবিএর কর্মকর্তা–কর্মচারীরা পর্যবেক্ষণ করবেন, প্রকৃতপক্ষে কত যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করে। সোমবার প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা।

গত ৩ সেপ্টেম্বর পুলিশের বিশেষ শাখা সেতু বিভাগের সচিব বরাবর এক তদন্ত প্রতিবেদন দিয়ে জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে লাখের বেশি যানবাহন চলাচল করলেও রাজস্ব ফাঁকি দিতে গাড়ির সংখ্যা কম বলছে এফডিইই। টোল প্লাজায় যানবাহনের চাপ বাড়লে অনলাইন রসিদ না দিয়ে ম্যানুয়ালি টোল আদায় এবং একই রসিদ একাধিক যানবাহনের ক্ষেত্রে পুনর্ব্যবহারের অভিযোগ রয়েছে। এর মাধ্যমে প্রকৃত যানবাহন চলাচলের সংখ্যা ও টোল আদায়ের পরিমাণ কম দেখানোর সুযোগ সৃষ্টি হয়েছে।

এ নিয়ে ১৯ নভেম্বর প্রতিবেদন প্রকাশ হওয়ার পর গতকাল রোববার কুড়িলে এফডিইইর প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা জানান, টোল আদায়ে অনিয়মের অভিযোগ যাচাই করতে কাল সকাল থেকে ২২টি লেনে বিবিএর কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করবেন। পরবর্তী পর্যায়ে তৃতীয় একটি পক্ষের মাধ্যমে টানা সাত দিন যানবাহন চলাচল পর্যবেক্ষণ করা হবে।

টোল আদায়ে অনিয়ম ও তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়মবহির্ভূতভাবে টোল আদায়সহ অন্যান্য বিষয় নিয়ে ১৮ নভেম্বর বিবিএ সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে এফডিইইকে। চুক্তি অনুসারে, নির্মাণকাজ শুরুর পর থেকে ২৫ বছর পর্যন্ত টোল আদায় করবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং ১৫ দিন দৈনিক ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করলে সরকার রাজস্ব পাবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

টোল আদায়ে অনিয়মের অভিযোগ ওঠার পর আগামীকাল মঙ্গলবার থেকে সাত দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় পর্যবেক্ষণ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। কাল সকাল ছয়টা থেকে টানা ২৪ ঘণ্টা সাত দিন বিবিএর কর্মকর্তা–কর্মচারীরা পর্যবেক্ষণ করবেন, প্রকৃতপক্ষে কত যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করে। সোমবার প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা।

গত ৩ সেপ্টেম্বর পুলিশের বিশেষ শাখা সেতু বিভাগের সচিব বরাবর এক তদন্ত প্রতিবেদন দিয়ে জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে লাখের বেশি যানবাহন চলাচল করলেও রাজস্ব ফাঁকি দিতে গাড়ির সংখ্যা কম বলছে এফডিইই। টোল প্লাজায় যানবাহনের চাপ বাড়লে অনলাইন রসিদ না দিয়ে ম্যানুয়ালি টোল আদায় এবং একই রসিদ একাধিক যানবাহনের ক্ষেত্রে পুনর্ব্যবহারের অভিযোগ রয়েছে। এর মাধ্যমে প্রকৃত যানবাহন চলাচলের সংখ্যা ও টোল আদায়ের পরিমাণ কম দেখানোর সুযোগ সৃষ্টি হয়েছে।

এ নিয়ে ১৯ নভেম্বর প্রতিবেদন প্রকাশ হওয়ার পর গতকাল রোববার কুড়িলে এফডিইইর প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা জানান, টোল আদায়ে অনিয়মের অভিযোগ যাচাই করতে কাল সকাল থেকে ২২টি লেনে বিবিএর কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করবেন। পরবর্তী পর্যায়ে তৃতীয় একটি পক্ষের মাধ্যমে টানা সাত দিন যানবাহন চলাচল পর্যবেক্ষণ করা হবে।

টোল আদায়ে অনিয়ম ও তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়মবহির্ভূতভাবে টোল আদায়সহ অন্যান্য বিষয় নিয়ে ১৮ নভেম্বর বিবিএ সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে এফডিইইকে। চুক্তি অনুসারে, নির্মাণকাজ শুরুর পর থেকে ২৫ বছর পর্যন্ত টোল আদায় করবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং ১৫ দিন দৈনিক ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করলে সরকার রাজস্ব পাবে।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x