NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

বিশেষ আয়োজন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করেছেন যে, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ। রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এ কথা বলেন মন্ত্রী। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মাদক প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাদক নির্মূলের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়। এছাড়া মাদক চোরাচালান রোধে বিজিবি, পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বিত নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ দমনে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। সেই সঙ্গে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ রুটগুলো চিহ্নিত করে কার্যকর অভিযান পরিচালনার বিষয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী