NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

১৩ নভেম্বর ২০২৬ কি পৃথিবীর শেষ দিন? জানুন সত্য

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

১৩ নভেম্বর ২০২৬ কি পৃথিবীর শেষ দিন? জানুন সত্য

চলتی বছরের আগামী ১৩ নভেম্বর, শুক্রবার—দিনটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে পৃথিবীর ধ্বংসের একটি কাল্পনিক ধারণা নতুন করে আলোচনায় এসেছে। তবে জ্যোতির্বিজ্ঞান ও জনমিতি বিশেষজ্ঞরা স্পষ্ট করে জানিয়েছেন, এই তারিখটিকে ঘিরে ছড়িয়ে পড়া প্রলয়ের দাবিগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটি মূলত ১৯৬০ সালের একটি বৈজ্ঞানিক গবেষণার গাণিতিক ফলাফলকে ভুলভাবে ব্যাখ্যার ফল।

এই গুজবের মূল উৎস খুঁজে পাওয়া যায় ১৯৬০ সালের ৪ নভেম্বর মার্কিন বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত একটি গবেষণায়। অস্ট্রীয়-মার্কিন পদার্থবিদ হেইঞ্জ ফন ফোরস্টার এবং তাঁর দুই সহকর্মী গবেষণাটি প্রস্তুত করেছিলেন। গবেষকেরা ঐতিহাসিক জনসংখ্যার তথ্যের ওপর ভিত্তি করে একটি গাণিতিক মডেল তৈরি করেছিলেন, যেখানে রূপক অর্থে শিরোনামে ডুমসডে: ফ্রাইডে, নভেম্বর ১৩ ব্যবহার করা হয়েছিল।

গ গবেষকেরা কখনোই এর মাধ্যমে পৃথিবী ধ্বংস বা প্রাকৃতিক দুর্যোগের কোনো পূর্বাভাস দেননি, এটি ছিল একটি তাত্ত্বিক গাণিতিক হিসাব। এর সঙ্গে যুক্ত হয়েছে ১৯৬৪ সালের ২৯ নভেম্বর মিসরের সংবাদপত্র ওয়াতানি-তে প্রকাশিত একটি পুরোনো নিবন্ধ। সাম্প্রতিক সময়ে এই পুরোনো কাটিংটি পুনরায় ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে এবং সৌর কার্যকলাপের সঙ্গে এটি জুড়ে দেওয়ার অপচেষ্টা চলছে।

জ্যোতির্বিজ্ঞানীরা স্পষ্ট করেছেন যে, সৌর কার্যকলাপ একটি স্বাভাবিক প্রাকৃতিক চক্র এবং এর সঙ্গে পৃথিবীর ধ্বংসের কোনো সম্পর্ক নেই। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বর্তমান বৈশ্বিক জনসংখ্যা ৮২০ কোটির বেশি এবং এটি এক সময় স্থিতিশীল হবে। সুতরাং, ১৯৬০ সালের তাত্ত্বিক মডেলের সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনো মিল নেই এবং ১৩ নভেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১৩ নভেম্বর ২০২৬ কি পৃথিবীর শেষ দিন? জানুন সত্য

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

চলتی বছরের আগামী ১৩ নভেম্বর, শুক্রবার—দিনটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে পৃথিবীর ধ্বংসের একটি কাল্পনিক ধারণা নতুন করে আলোচনায় এসেছে। তবে জ্যোতির্বিজ্ঞান ও জনমিতি বিশেষজ্ঞরা স্পষ্ট করে জানিয়েছেন, এই তারিখটিকে ঘিরে ছড়িয়ে পড়া প্রলয়ের দাবিগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটি মূলত ১৯৬০ সালের একটি বৈজ্ঞানিক গবেষণার গাণিতিক ফলাফলকে ভুলভাবে ব্যাখ্যার ফল।

এই গুজবের মূল উৎস খুঁজে পাওয়া যায় ১৯৬০ সালের ৪ নভেম্বর মার্কিন বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত একটি গবেষণায়। অস্ট্রীয়-মার্কিন পদার্থবিদ হেইঞ্জ ফন ফোরস্টার এবং তাঁর দুই সহকর্মী গবেষণাটি প্রস্তুত করেছিলেন। গবেষকেরা ঐতিহাসিক জনসংখ্যার তথ্যের ওপর ভিত্তি করে একটি গাণিতিক মডেল তৈরি করেছিলেন, যেখানে রূপক অর্থে শিরোনামে ডুমসডে: ফ্রাইডে, নভেম্বর ১৩ ব্যবহার করা হয়েছিল।

গ গবেষকেরা কখনোই এর মাধ্যমে পৃথিবী ধ্বংস বা প্রাকৃতিক দুর্যোগের কোনো পূর্বাভাস দেননি, এটি ছিল একটি তাত্ত্বিক গাণিতিক হিসাব। এর সঙ্গে যুক্ত হয়েছে ১৯৬৪ সালের ২৯ নভেম্বর মিসরের সংবাদপত্র ওয়াতানি-তে প্রকাশিত একটি পুরোনো নিবন্ধ। সাম্প্রতিক সময়ে এই পুরোনো কাটিংটি পুনরায় ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে এবং সৌর কার্যকলাপের সঙ্গে এটি জুড়ে দেওয়ার অপচেষ্টা চলছে।

জ্যোতির্বিজ্ঞানীরা স্পষ্ট করেছেন যে, সৌর কার্যকলাপ একটি স্বাভাবিক প্রাকৃতিক চক্র এবং এর সঙ্গে পৃথিবীর ধ্বংসের কোনো সম্পর্ক নেই। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বর্তমান বৈশ্বিক জনসংখ্যা ৮২০ কোটির বেশি এবং এটি এক সময় স্থিতিশীল হবে। সুতরাং, ১৯৬০ সালের তাত্ত্বিক মডেলের সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনো মিল নেই এবং ১৩ নভেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x