NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

এশিয়া কাপ রাইজিং স্টার্সে জয় দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহার মাঠে হংকংয়ের দেওয়া ২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক সাইফ হাসান ও ইয়াসির আলীর দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় দল।

ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান। ইনিংসের পঞ্চম ওভারেই হংকংয়ের জিসান আলীকে ফিরিয়ে তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন তিনি। এরপর বাবর হায়াতকে ১০ রানে এলবিডব্লিউ করে সাজঘরে পাঠান তরুণ পেসার ইকবাল হোসেন ইমন। পরবর্তীতে বোলিংয়ে এসে রিয়ানশ শর্মাকেও আউট করেন অধিনায়ক সাইফ।

প্রাথমিক ধাক্কা সামলে চতুর্থ উইকেটে ১২৭ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে হংকং। তবে আংশুমান রাথ ৭৬ রান করে আউট হওয়ার পর একই ওভারে বিদায় নেন আব্দুল সামাদও। এতে পুনরায় ব্যাটিং বিপর্যয়ে পড়া দলটি ১৯২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২১৯ রান সংগ্রহ করতে সমর্থ হয় হংকং। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন।

জবাব দিতে নেমে দলীয় ২৩ রানে ওপেনার পারভেজ হোসেন ইমন আউট হলে ধাক্কা খায় বাংলাদেশ। তবে আরেক ওপেনার শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে ৮৪ রানের জুটি গড়েন সাইফ হাসান। শাহাদাত ৪৩ রান করে ফিরলেও একপ্রান্ত ধরে রেখে অর্ধশতক তুলে নেন সাইফ। অন্য প্রান্তে যোগ দিয়ে মারকুটে মেজাজে ফিফটি হাঁকান ইয়াসির আলীও। ইনিংসের শেষ দিকে টানা তিন ছক্কায় জয় নিশ্চিত করেন ইয়াসির। শেষ পর্যন্ত সাইফ ১১৬ বলে ৮৬ এবং ইয়াসির ৫১ বলে ৭১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

এশিয়া কাপ রাইজিং স্টার্সে জয় দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহার মাঠে হংকংয়ের দেওয়া ২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক সাইফ হাসান ও ইয়াসির আলীর দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় দল।

ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান। ইনিংসের পঞ্চম ওভারেই হংকংয়ের জিসান আলীকে ফিরিয়ে তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন তিনি। এরপর বাবর হায়াতকে ১০ রানে এলবিডব্লিউ করে সাজঘরে পাঠান তরুণ পেসার ইকবাল হোসেন ইমন। পরবর্তীতে বোলিংয়ে এসে রিয়ানশ শর্মাকেও আউট করেন অধিনায়ক সাইফ।

প্রাথমিক ধাক্কা সামলে চতুর্থ উইকেটে ১২৭ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে হংকং। তবে আংশুমান রাথ ৭৬ রান করে আউট হওয়ার পর একই ওভারে বিদায় নেন আব্দুল সামাদও। এতে পুনরায় ব্যাটিং বিপর্যয়ে পড়া দলটি ১৯২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২১৯ রান সংগ্রহ করতে সমর্থ হয় হংকং। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন।

জবাব দিতে নেমে দলীয় ২৩ রানে ওপেনার পারভেজ হোসেন ইমন আউট হলে ধাক্কা খায় বাংলাদেশ। তবে আরেক ওপেনার শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে ৮৪ রানের জুটি গড়েন সাইফ হাসান। শাহাদাত ৪৩ রান করে ফিরলেও একপ্রান্ত ধরে রেখে অর্ধশতক তুলে নেন সাইফ। অন্য প্রান্তে যোগ দিয়ে মারকুটে মেজাজে ফিফটি হাঁকান ইয়াসির আলীও। ইনিংসের শেষ দিকে টানা তিন ছক্কায় জয় নিশ্চিত করেন ইয়াসির। শেষ পর্যন্ত সাইফ ১১৬ বলে ৮৬ এবং ইয়াসির ৫১ বলে ৭১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x