NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ এএম

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি নীতিমালা জারি করেছে। প্রতীকী ছবি

রাষ্ট্রমালিকানাধীন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সরকারে কর্মরত কোনো সচিবকে এখন থেকে নিয়োগ দেয়া যাবে না। ফলে সচিবদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান বা পরিচালক হওয়ার দরজা বন্ধ হলো। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি নীতিমালা জারি করেছে।

নতুন নীতিমালায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে বিভিন্ন পেশার ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে। এক্ষেত্রে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) অথবা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), একজন আইনজ্ঞ এবং একজন অবসরপ্রাপ্ত ব্যাংকারের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।

পাশাপাশি ব্যাংক, পুঁজিবাজার, আর্থিক প্রতিষ্ঠান, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা, কৃষি, আইন ও আইটি বিষয়ক অভিজ্ঞদের পর্ষদে অগ্রাধিকার দেয়ার কথা উল্লেখ করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা নীতিমালায় অনুযায়ী, অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকলে সরকারি ব্যাংকের পরিচালক হওয়া যাবে না। পাশাপাশি ঋণ খেলাপিদেরও এসব ব্যাংকের পরিচালক বা চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া যাবে না।

রাষ্ট্রায়ত্ব ব্যাংকের পরিচালক পদে মনোনয়নের জন্য ৬ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব।

এ ছাড়া একজন অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক অধিশাখার একজন উপসচিব বা যুগ্ম সচিব, একই বিভাগের বিশেষায়িত ব্যাংক অধিশাখার একজন উপসচিব বা যুগ্ম সচিব, কেন্দ্রীয় ব্যাংক শাখার একজন উপসচিব বা সিনিয়র সহকারী সচিব বাছাই কমিটির সদস্য হবেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

রাষ্ট্রমালিকানাধীন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সরকারে কর্মরত কোনো সচিবকে এখন থেকে নিয়োগ দেয়া যাবে না। ফলে সচিবদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান বা পরিচালক হওয়ার দরজা বন্ধ হলো। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি নীতিমালা জারি করেছে।

নতুন নীতিমালায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে বিভিন্ন পেশার ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে। এক্ষেত্রে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) অথবা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), একজন আইনজ্ঞ এবং একজন অবসরপ্রাপ্ত ব্যাংকারের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।

পাশাপাশি ব্যাংক, পুঁজিবাজার, আর্থিক প্রতিষ্ঠান, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা, কৃষি, আইন ও আইটি বিষয়ক অভিজ্ঞদের পর্ষদে অগ্রাধিকার দেয়ার কথা উল্লেখ করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা নীতিমালায় অনুযায়ী, অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকলে সরকারি ব্যাংকের পরিচালক হওয়া যাবে না। পাশাপাশি ঋণ খেলাপিদেরও এসব ব্যাংকের পরিচালক বা চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া যাবে না।

রাষ্ট্রায়ত্ব ব্যাংকের পরিচালক পদে মনোনয়নের জন্য ৬ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব।

এ ছাড়া একজন অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক অধিশাখার একজন উপসচিব বা যুগ্ম সচিব, একই বিভাগের বিশেষায়িত ব্যাংক অধিশাখার একজন উপসচিব বা যুগ্ম সচিব, কেন্দ্রীয় ব্যাংক শাখার একজন উপসচিব বা সিনিয়র সহকারী সচিব বাছাই কমিটির সদস্য হবেন।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x