NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

আর্কাইভ দেখুন

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ খাতের শেয়ারের দরপতন ঘটলেও প্রধান সূচক ও লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫৮৮ দশমিক ০২ পয়েন্টে দাঁড়িয়েছে। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ৭৬ কোটি চার লাখ ৪৬ হাজার টাকা। সারাদিনে ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড ও বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৬টি প্রতিষ্ঠানের দর বাড়লেও ১৭৬টির দর কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত রয়েছে। দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৫ হাজার ১৯০ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৩৭০ টাকা।


এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

টোল আদায়ে অনিয়মের অভিযোগ ওঠার পর আগামীকাল মঙ্গলবার থেকে সাত দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় পর্যবেক্ষণ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। কাল সকাল ছয়টা থেকে টানা ২৪ ঘণ্টা সাত দিন বিবিএর কর্মকর্তা–কর্মচারীরা পর্যবেক্ষণ করবেন, প্রকৃতপক্ষে কত যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করে। সোমবার প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা। গত ৩ সেপ্টেম্বর পুলিশের বিশেষ শাখা সেতু বিভাগের সচিব বরাবর এক তদন্ত প্রতিবেদন দিয়ে জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে লাখের বেশি যানবাহন চলাচল করলেও রাজস্ব ফাঁকি দিতে গাড়ির সংখ্যা কম বলছে এফডিইই। টোল প্লাজায় যানবাহনের চাপ বাড়লে অনলাইন রসিদ না দিয়ে ম্যানুয়ালি টোল আদায় এবং একই রসিদ একাধিক যানবাহনের ক্ষেত্রে পুনর্ব্যবহারের অভিযোগ রয়েছে। এর মাধ্যমে প্রকৃত যানবাহন চলাচলের সংখ্যা ও টোল আদায়ের পরিমাণ কম দেখানোর সুযোগ সৃষ্টি হয়েছে। এ নিয়ে ১৯ নভেম্বর প্রতিবেদন প্রকাশ হওয়ার পর গতকাল রোববার কুড়িলে এফডিইইর প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা জানান, টোল আদায়ে অনিয়মের অভিযোগ যাচাই করতে কাল সকাল থেকে ২২টি লেনে বিবিএর কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করবেন। পরবর্তী পর্যায়ে তৃতীয় একটি পক্ষের মাধ্যমে টানা সাত দিন যানবাহন চলাচল পর্যবেক্ষণ করা হবে। টোল আদায়ে অনিয়ম ও তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়মবহির্ভূতভাবে টোল আদায়সহ অন্যান্য বিষয় নিয়ে ১৮ নভেম্বর বিবিএ সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে এফডিইইকে। চুক্তি অনুসারে, নির্মাণকাজ শুরুর পর থেকে ২৫ বছর পর্যন্ত টোল আদায় করবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং ১৫ দিন দৈনিক ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করলে সরকার রাজস্ব পাবে।


সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

গাইবান্ধার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় জামালপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ০৫ নং ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আল মামুন। উদ্বোধন শেষে জানানো হয়, এখন থেকে প্রতিটি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারীরা সরাসরি উপকারভোগীদের বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করবেন। তথ্য দিতে বাড়িতে গেলে ঝামেলা এড়াতে কিছু প্রয়োজনীয় কাগজপত্র হাতের কাছে রাখার অনুরোধ জানানো হয়েছে। তথ্য সংগ্রহের সময় পরিবার প্রধান (নারী) ব্যক্তিকে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং পরিবার প্রধানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকতে হবে। এছাড়া পরিবারের অন্যান্য সব সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা যাদের এনআইডি নেই, তাদের জন্মনিবন্ধন সনদ দেখাতে হবে। পরিবার প্রধান নারীর নিজ নামে নিবন্ধিত বিকাশ, নগদ অথবা রকেট মোবাইল ব্যাংকিং নম্বর প্রস্তুত রাখতে হবে। সঠিক ও নির্ভুলভাবে তথ্য দিয়ে ফ্যামিলি কার্ডের এ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।


সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম প্রতিনিধি - মোহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে জাতীয় বীচ ভলিবল প্রতিযোগিতা ২০২৬ আগামী ১৮ থেকে ২২ নভেম্বর ২০২৬ খ্রি. পর্যন্ত কক্সবাজারের ডলফিন বীচে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমবারেরমতো জাতীয় বীচ ভলিবল টুর্নামেন্ট ২০২৬-এ অংশগ্রহণের প্রাক্কালে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি ও সিএমপি কমিশনার জনাব হাসান মো. শওকত আলী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম মহানগর ভলিবল (পুরুষ ও মহিলা) দলের খেলোয়াড়বৃন্দ। সাক্ষাতের সময় চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি ও সিএমপি কমিশনার মহোদয় চট্টগ্রাম মহানগর ভলিবল টিমকে অনুপ্রেরণা ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: ফেরদৌস আলী চৌধুরী বিপিএমসহ বীচ ভলিবল টুর্নামেন্ট প্রস্তুতি কমিটির আহবায়ক, সদস্য সচিব ও সদস্যগন এবং পুরুষ ও নারী টিমের ম্যানেজার, কোচ ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।


সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নাশকতার প্রতিবাদে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তর দিকনির্দেশনায় এই কর্মসূচির আয়োজন করা হয়। বলধারা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশ ও মিছিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিংগাইর উপজেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি এবং বলধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. টুটুল মিয়া। কর্মসূচিতে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তর প্রতিনিধি হিসেবে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. আলাউদ্দিন আহমেদ ও সিংগাইর পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক বাবুল হোসেন উপস্থিত ছিলেন। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন সিংগাইর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফিক ও সদস্য সচিব মাহবুব রহমানট রিপন। এছাড়া মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য মো. সজিব খান শিবলু এবং বলধারা ইউনিয়ন যুবদল নেতা মো. রুবেল হোসেন কর্মসূচিতে যোগ দেন। সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বলধারা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।


শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। গত ২২ নভেম্বর ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে এই নামকরণের প্রস্তাবটি অনুমোদন করেছিল। গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এই সংক্রান্ত প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে শিকাগো শহরের অপর একটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শিকাগোর স্থানীয় সময় রোববার দুপুর ১২টায় আয়োজিত নামফলক উন্মোচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলামসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া শিকাগোর স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সড়কটি শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ারের পাশেই অবস্থিত, যার নকশা করেছিলেন প্রখ্যাত বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান, তাঁর আপসহীন ভূমিকা এবং তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সোমবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘ডিএনসিসি কাপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এই অভিমত ব্যক্ত করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত এই অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগো ও ট্রফি উন্মোচন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নগর উন্নয়ন মানে কেবল অবকাঠামো নির্মাণ নয়, বরং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও এর অংশ। তিনি পাড়ায় পাড়ায় খেলার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন এবং খেলাধুলাকে পেশা ও কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, নতুন প্রজন্মকে সুশৃঙ্খল করতে সরকার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে। আগামী ২০২৭ সালের শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাবিষয়ক পাঠ্যপুস্তক যুক্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন। ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খেলার মাঠগুলো দখলমুক্ত ও সংস্কার করা হচ্ছে। আগামী ৪ ডিসেম্বর থেকে টুর্নামেন্টের খেলা শুরু হবে এবং ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে ডিএনসিসি।


এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

এশিয়া কাপ রাইজিং স্টার্সের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখাল বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহায় অনুষ্ঠিত এই ম্যাচে আফগানিস্তানকে মাত্র ১৭৪ রানে অলআউট করে দিয়েছে টাইগার যুবারা। জয়ের জন্য এখন বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ১৭৫ রান। আফগান ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেওয়ার মূল কারিগর ছিলেন পেসার রিপন মণ্ডল। তিনি ৮ ওভার বল করে ৩৯ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেছেন। এছাড়া ইকবাল হোসেন ইমন এবং সাইফ হাসান দুটি করে উইকেট নিয়ে প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখতে বড় ভূমিকা পালন করেন। উল্লেখ্য যে, এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছিল টাইগাররা।


সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

রাষ্ট্রমালিকানাধীন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সরকারে কর্মরত কোনো সচিবকে এখন থেকে নিয়োগ দেয়া যাবে না। ফলে সচিবদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান বা পরিচালক হওয়ার দরজা বন্ধ হলো। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি নীতিমালা জারি করেছে। নতুন নীতিমালায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে বিভিন্ন পেশার ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে। এক্ষেত্রে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) অথবা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), একজন আইনজ্ঞ এবং একজন অবসরপ্রাপ্ত ব্যাংকারের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। পাশাপাশি ব্যাংক, পুঁজিবাজার, আর্থিক প্রতিষ্ঠান, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা, কৃষি, আইন ও আইটি বিষয়ক অভিজ্ঞদের পর্ষদে অগ্রাধিকার দেয়ার কথা উল্লেখ করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা নীতিমালায় অনুযায়ী, অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকলে সরকারি ব্যাংকের পরিচালক হওয়া যাবে না। পাশাপাশি ঋণ খেলাপিদেরও এসব ব্যাংকের পরিচালক বা চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া যাবে না। রাষ্ট্রায়ত্ব ব্যাংকের পরিচালক পদে মনোনয়নের জন্য ৬ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব। এ ছাড়া একজন অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক অধিশাখার একজন উপসচিব বা যুগ্ম সচিব, একই বিভাগের বিশেষায়িত ব্যাংক অধিশাখার একজন উপসচিব বা যুগ্ম সচিব, কেন্দ্রীয় ব্যাংক শাখার একজন উপসচিব বা সিনিয়র সহকারী সচিব বাছাই কমিটির সদস্য হবেন।


আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্য ও নাশকতা প্রতিহত করতে আগামীকাল মঙ্গলবার রাজধানীতে মোটরসাইকেল শোভাযাত্রার ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে আয়োজিত এই কর্মসূচি দুপুর সাড়ে ১২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে শুরু হবে। শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যাত্রা শুরু করে আগারগাঁও, শেওড়াপাড়া ও কাজীপাড়া হয়ে মিরপুর ১০ নম্বর দিয়ে মিরপুর ১২ নম্বরে গিয়ে শেষ হবে। দলের পক্ষ থেকে একে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে অভিহিত করা হয়েছে। এই শোভাযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও তারেক এ আদেল। বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।


সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস

সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ (বাসস) : পরিবেশবান্ধব শিল্পায়নে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড (এলইইডি) সনদ পেয়েছে দেশের আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী কারখানা।  এ নিয়ে দেশে লিড সনদপ্রাপ্ত পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২টিতে। এর মধ্য দিয়ে বিশ্বের সব দেশের মধ্যে সবুজ কারখানার সংখ্যায় শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। নতুন করে সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি প্লাটিনাম এবং তিনটি গোল্ড ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। এসব কারখানার মধ্যে ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড সর্বোচ্চ ৯৭ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ পেয়েছে। নতুন করে প্লাটিনাম সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড, যা ৯১ পয়েন্ট অর্জন করেছে। একই জেলার প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড পেয়েছে ৮৮ পয়েন্ট এবং এল ইউসিন ফ্যাশন লিমিটেড পেয়েছে ৮৫ পয়েন্ট। নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং ৮৬ পয়েন্ট অর্জন করেছে। এছাড়া চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪ পয়েন্ট এবং কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট ৮২ পয়েন্ট পেয়েছে। সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরোনো অঞ্চলে অবস্থিত প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এবং গাজীপুরের বিপ্রবর্তায় অবস্থিত এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেডও ৮২ পয়েন্ট করে অর্জন করেছে। অন্যদিকে, নতুন করে গোল্ড সনদ পাওয়া তিনটি কারখানা হলো নারায়ণগঞ্জের বার্নালী কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট, যা ৬৮ পয়েন্ট পেয়েছে। চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড ৬৬ পয়েন্ট এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২ পেয়েছে ৬৪ পয়েন্ট। লিড সনদ পরিবেশবান্ধব ভবন ও শিল্পকারখানার আন্তর্জাতিক স্বীকৃতি। জ্বালানি ও পানির সাশ্রয়, সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভবনের অভ্যন্তরীণ পরিবেশের গুণগত মানসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে এ সনদ দেওয়া হয়। বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি সবুজ কারখানার মধ্যে বাংলাদেশের ৫৩টির অবস্থান দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার অগ্রগতির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। নতুন ১২টি কারখানার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে এ অর্জন আরও সমৃদ্ধ হলো।


চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে অভিনন্দন মিছিল

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে অভিনন্দন মিছিল

অপপ্রচার-গুজবে কান না দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নেতৃবৃন্দের বাংলাদেশ জাতীয়তাবাদী চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ১৪ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জেলা শহরে আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে।  সোমবার ২৩ নভেম্বর বিকাল সাড়ে ৪টায়  চুয়াডাঙ্গা পৌর ও ৪ উপজেলা থেকে আসা ছাত্রদলের নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সাহিত্য পরিষদ চত্বরে এসে শেষ হয়। নবগঠিত চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি জুয়েল মাহমুদ ও সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ রানার নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এতে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউনসহ অংশগ্রহণ করেন।চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কৌশিক আহম্মেদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি জুয়েল মাহমুদ। সিনিয়র সহসভাপতি করা হয়েছে মো. সাইফুল ইসলামকে। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মো. সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মো. জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আমান উল্লাহ আমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. আরাফাত হোসেনকে। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন শোয়ের তিতাস এবং প্রচার সম্পাদক হয়েছেন মো. রাশিদুল ইসলাম। এ সময় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের নেতৃবৃন্দরা বলেন, কেন্দ্র ঘোষিত বর্তমান কমিটি নিয়ে বর্তমান কিছু নেতা যে অপপ্রচার চালাচ্ছে তা থেকে বিরত থাকতে হবে। একই সাথে গুজবে কান দিয়ে স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী জাতীয়তাবাদী দলের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, ছাত্রদলের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশ নায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করতে হবে।  ছাত্রদলের নেতৃবৃন্দ আর ও বলেন নতুন নেতৃত্বের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার ৪ টি উপজেলা ও চারটি পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।


ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা