NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

তেলাপোকার দুধ নিয়ে ইলন মাস্কের কড়া প্রতিক্রিয়া

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পিএম

তেলাপোকার দুধ নিয়ে ইলন মাস্কের কড়া প্রতিক্রিয়া

তেলাপোকার দুধ ভবিষ্যতে প্রোটিনের অন্যতম সম্ভাব্য সুপারফুড হতে পারে—আন্তর্জাতিক গণমাধ্যমের এমন একটি বৈজ্ঞানিক প্রতিবেদনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্য বিরক্তি প্রকাশ করেছেন জনপ্রিয় মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও শতকোটিপতি ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উক্ত খবরের প্রেক্ষিতে এক শব্দের সংক্ষিপ্ত অথচ কড়া প্রতিক্রিয়ায় ইলন মাস্ক লিখেছেন, ঘিনঘিনে।

শনিবার (৩১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-en এক প্রতিবেদনে তেলাপোকার দুধের অবিশ্বাস্য পুষ্টিগুণ এবং বিকল্প খাদ্য হিসেবে এর সম্ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, নামের সঙ্গে সাধারণ দুধ কথাটি যুক্ত থাকলেও এটি কিন্তু গাভী বা ছাগলের ঐতিহ্যবাহী দুধের মতো নয়। মূলত প্যাসিফিক বিটল ককরোচ নামক বিশেষ প্রজাতির স্ত্রী তেলাপোকা পেটের ভেতরে বেড়ে ওঠা ভ্রূণ বা বাচ্চাদের পুষ্টি জোগাতে এক ধরনের প্রোটিনসমৃদ্ধ তরল ক্ষরণ তৈরি করে।

বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, এসব প্রোটিন ক্রিস্টালে চর্বি, শর্করা ও বিপুল পরিমাণ ঘনীভূত পুষ্টি উপাদান রয়েছে—যা সাধারণ গরুর দুধের চেয়েও বহুগুণ বেশি প্রোটিন সমৃদ্ধ। গবেষকদের গর্ভবতী প্যাসিফিক বিটল ককরোচের পেট কেটে তার ভ্রূণ থেকে প্রোটিন ক্রিস্টালগুলো সাবধানে বের করে আনতে হয়। এই সংগ্রহ প্রক্রিয়া অত্যন্ত জটিল, সময়সাপেক্ষ ও চরম শ্রমসাধ্য হওয়ায় এটি এখনই বাণিজ্যিকভাবে বাজারজাত করা প্রায় অসম্ভব।

ইলন মাস্কের ঘিনঘিনে মন্তব্য করার পর বিশ্বজুড়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মাঝে হাসির রোল উঠেছে। খাদ্য বিজ্ঞানীরা জানিয়েছেন, পুষ্টিগুণের দিক থেকে দারুণ সম্ভাবনা থাকলেও উৎপাদন খরচ কমানো, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোপরি মানুষের মনস্তাত্ত্বিক গ্রহণযোগ্যতা তৈরি করা বিশাল চ্যালেঞ্জ। ফলে তেলাপোকার দুধ মানুষের দৈনন্দিন খাবার টেবিলে আসতে এখনো বহু পথ বাকি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তেলাপোকার দুধ নিয়ে ইলন মাস্কের কড়া প্রতিক্রিয়া

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

তেলাপোকার দুধ ভবিষ্যতে প্রোটিনের অন্যতম সম্ভাব্য সুপারফুড হতে পারে—আন্তর্জাতিক গণমাধ্যমের এমন একটি বৈজ্ঞানিক প্রতিবেদনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্য বিরক্তি প্রকাশ করেছেন জনপ্রিয় মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও শতকোটিপতি ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উক্ত খবরের প্রেক্ষিতে এক শব্দের সংক্ষিপ্ত অথচ কড়া প্রতিক্রিয়ায় ইলন মাস্ক লিখেছেন, ঘিনঘিনে।

শনিবার (৩১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-en এক প্রতিবেদনে তেলাপোকার দুধের অবিশ্বাস্য পুষ্টিগুণ এবং বিকল্প খাদ্য হিসেবে এর সম্ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, নামের সঙ্গে সাধারণ দুধ কথাটি যুক্ত থাকলেও এটি কিন্তু গাভী বা ছাগলের ঐতিহ্যবাহী দুধের মতো নয়। মূলত প্যাসিফিক বিটল ককরোচ নামক বিশেষ প্রজাতির স্ত্রী তেলাপোকা পেটের ভেতরে বেড়ে ওঠা ভ্রূণ বা বাচ্চাদের পুষ্টি জোগাতে এক ধরনের প্রোটিনসমৃদ্ধ তরল ক্ষরণ তৈরি করে।

বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, এসব প্রোটিন ক্রিস্টালে চর্বি, শর্করা ও বিপুল পরিমাণ ঘনীভূত পুষ্টি উপাদান রয়েছে—যা সাধারণ গরুর দুধের চেয়েও বহুগুণ বেশি প্রোটিন সমৃদ্ধ। গবেষকদের গর্ভবতী প্যাসিফিক বিটল ককরোচের পেট কেটে তার ভ্রূণ থেকে প্রোটিন ক্রিস্টালগুলো সাবধানে বের করে আনতে হয়। এই সংগ্রহ প্রক্রিয়া অত্যন্ত জটিল, সময়সাপেক্ষ ও চরম শ্রমসাধ্য হওয়ায় এটি এখনই বাণিজ্যিকভাবে বাজারজাত করা প্রায় অসম্ভব।

ইলন মাস্কের ঘিনঘিনে মন্তব্য করার পর বিশ্বজুড়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মাঝে হাসির রোল উঠেছে। খাদ্য বিজ্ঞানীরা জানিয়েছেন, পুষ্টিগুণের দিক থেকে দারুণ সম্ভাবনা থাকলেও উৎপাদন খরচ কমানো, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোপরি মানুষের মনস্তাত্ত্বিক গ্রহণযোগ্যতা তৈরি করা বিশাল চ্যালেঞ্জ। ফলে তেলাপোকার দুধ মানুষের দৈনন্দিন খাবার টেবিলে আসতে এখনো বহু পথ বাকি।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x