NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

রাতে সূর্যের আলো ফেরাতে মার্কিন স্টার্টআপের অভিনব উদ্যোগ

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম

রাতে সূর্যের আলো ফেরাতে মার্কিন স্টার্টআপের অভিনব উদ্যোগ

রাতে কৃত্রিম উপায়ে সূর্যের আলো পৃথিবীতে ফিরিয়ে আনার এক অভাবনীয় ও উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের মহাকাশভিত্তিক স্টার্টআপ রিফ্লেক্ট অরবিটাল। ক্যালিফোর্নিয়াভিত্তিক এই প্রতিষ্ঠানটি মহাকাশে বিশাল আয়নার মতো প্রতিফলক স্থাপন করে সূর্যাস্তের পরও নির্দিষ্ট এলাকায় আলো ফেলার উদ্যোগ নিয়েছে। মূলত সৌরবিদ্যুৎকেন্দ্রে দীর্ঘ সময় বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা, প্রাকৃতিক দুর্যোগকবলিত অন্ধকার এলাকায় আলোর ব্যবস্থা করা এবং জরুরি উদ্ধার অভিযান পরিচালনার লক্ষ্যেই এই প্রযুক্তি নিয়ে কাজ করা হচ্ছে। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রিফ্লেক্ট অরবিটালের পরিকল্পনা অনুযায়ী, পৃথিবীর নিম্ন কক্ষপথে ১৮ মিটার বাই ১৮ মিটার আকারের বিশাল আয়না স্থাপন করা হবে। নির্দিষ্ট দিকে ঘুরতে সক্ষম এই আয়নাগুলোর মাধ্যমে সূর্য ডুবে যাওয়ার পরও নির্দিষ্ট স্থানে আলো প্রতিফলিত করা সম্ভব হবে এবং প্রাথমিক পরীক্ষার অংশ হিসেবে ব্যবহৃত আয়নাগুলো প্রায় পাঁচ কিলোমিটার ব্যাসের একটি এলাকায় আলো ফেলতে পারবে। গ্রাহকেরা একটি মোবাইল অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে নির্দিষ্ট এলাকায় আলো চান, সেটি নির্বাচন করতে পারবেন এবং পরবর্তীতে ওই এলাকায় আলো ধরে রাখতে আয়নাগুলোর অবস্থান ও দিক স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করা হবে।

প্রযুক্তিটি পরীক্ষার জন্য ভারতের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেস-এর সঙ্গে দুটি রকেট উৎক্ষেপণের চুক্তি করেছে প্রতিষ্ঠানটি এবং তাদের প্রথম পরীক্ষামূলক অভিযান ২০২৭ সালের দ্বিতীয় প্রান্তিকে পরিচালনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০৩৫ সালের মধ্যে কক্ষপথে প্রায় ৫০ হাজার স্যাটেলাইট বা আয়না স্থাপনের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে তাদের এবং প্রতিষ্ঠানটির দাবি, এই প্রতিফলিত আলো মূলত চাঁদের আলোর মতো হবে, তবে স্যাটেলাইটের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আলোর উজ্জ্বলতা ও স্থায়িত্বও বৃদ্ধি পাবে। চলতি বছরের জুলাইয়ে প্রকল্পটি বাস্তবায়নের জন্য মার্কিন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনও পেয়েছে প্রতিষ্ঠানটি।

উচ্চাভিলাষী এই প্রকল্পের নেপথ্যে নানা ধরনের উদ্বেগ ও সমালোচনাও তৈরি হয়েছে এবং জ্যোতির্বিজ্ঞানী ও পরিবেশবিদদের আশঙ্কা, মহাকাশের এই আয়না থেকে প্রতিফলিত আলো রাতের আকাশ, প্রকৃতি এবং পরিবেশের ওপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে, বায়ুমণ্ডলের অণু ও অ্যারোসল ভেদ করে আসার সময় এই প্রতিফলিত সূর্যালোক চারদিকে ছড়িয়ে পড়তে পারে, ফলে গ্রাহক এলাকার বাইরেও আশপাশের বিস্তৃত অঞ্চলে এর আলোর প্রভাব পড়বে। গাণিতিক মডেলের পূর্বাভাস অনুযায়ী, নির্দিষ্ট ওই আয়না ১৪ কিলোমিটার দূরে থাকলেও পৃথিবীর পৃষ্ঠে তৈরি হওয়া আলোর আভা পূর্ণিমার চাঁদের আলোর চেয়েও বেশি উজ্জ্বল হতে পারে।

এর ফলে রাতের স্বাভাবিক অন্ধকার ব্যাহত হবে এবং নিশাচর প্রাণীসহ সামগ্রিক বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে কয়েকজন জ্যোতির্বিজ্ঞানী ও পরিবেশবাদী সংগঠন এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের কাছে এর অনুমোদন বাতিলের দাবি জানিয়েছেন। প্রযুক্তিটি পুরোপুরি বাস্তবায়িত হওয়ার আগে এর প্রকৃত পরিবেশগত প্রভাব নিয়ে তাই বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। এ সম্পর্কিত আরও পড়ুন শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চাই: আজিজুল হাকিম পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলার অভিযোগ কে এই আবু বকর, কেনই বা আলোচনায়? বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রাতে সূর্যের আলো ফেরাতে মার্কিন স্টার্টআপের অভিনব উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

রাতে কৃত্রিম উপায়ে সূর্যের আলো পৃথিবীতে ফিরিয়ে আনার এক অভাবনীয় ও উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের মহাকাশভিত্তিক স্টার্টআপ রিফ্লেক্ট অরবিটাল। ক্যালিফোর্নিয়াভিত্তিক এই প্রতিষ্ঠানটি মহাকাশে বিশাল আয়নার মতো প্রতিফলক স্থাপন করে সূর্যাস্তের পরও নির্দিষ্ট এলাকায় আলো ফেলার উদ্যোগ নিয়েছে। মূলত সৌরবিদ্যুৎকেন্দ্রে দীর্ঘ সময় বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা, প্রাকৃতিক দুর্যোগকবলিত অন্ধকার এলাকায় আলোর ব্যবস্থা করা এবং জরুরি উদ্ধার অভিযান পরিচালনার লক্ষ্যেই এই প্রযুক্তি নিয়ে কাজ করা হচ্ছে। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রিফ্লেক্ট অরবিটালের পরিকল্পনা অনুযায়ী, পৃথিবীর নিম্ন কক্ষপথে ১৮ মিটার বাই ১৮ মিটার আকারের বিশাল আয়না স্থাপন করা হবে। নির্দিষ্ট দিকে ঘুরতে সক্ষম এই আয়নাগুলোর মাধ্যমে সূর্য ডুবে যাওয়ার পরও নির্দিষ্ট স্থানে আলো প্রতিফলিত করা সম্ভব হবে এবং প্রাথমিক পরীক্ষার অংশ হিসেবে ব্যবহৃত আয়নাগুলো প্রায় পাঁচ কিলোমিটার ব্যাসের একটি এলাকায় আলো ফেলতে পারবে। গ্রাহকেরা একটি মোবাইল অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে নির্দিষ্ট এলাকায় আলো চান, সেটি নির্বাচন করতে পারবেন এবং পরবর্তীতে ওই এলাকায় আলো ধরে রাখতে আয়নাগুলোর অবস্থান ও দিক স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করা হবে।

প্রযুক্তিটি পরীক্ষার জন্য ভারতের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেস-এর সঙ্গে দুটি রকেট উৎক্ষেপণের চুক্তি করেছে প্রতিষ্ঠানটি এবং তাদের প্রথম পরীক্ষামূলক অভিযান ২০২৭ সালের দ্বিতীয় প্রান্তিকে পরিচালনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০৩৫ সালের মধ্যে কক্ষপথে প্রায় ৫০ হাজার স্যাটেলাইট বা আয়না স্থাপনের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে তাদের এবং প্রতিষ্ঠানটির দাবি, এই প্রতিফলিত আলো মূলত চাঁদের আলোর মতো হবে, তবে স্যাটেলাইটের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আলোর উজ্জ্বলতা ও স্থায়িত্বও বৃদ্ধি পাবে। চলতি বছরের জুলাইয়ে প্রকল্পটি বাস্তবায়নের জন্য মার্কিন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনও পেয়েছে প্রতিষ্ঠানটি।

উচ্চাভিলাষী এই প্রকল্পের নেপথ্যে নানা ধরনের উদ্বেগ ও সমালোচনাও তৈরি হয়েছে এবং জ্যোতির্বিজ্ঞানী ও পরিবেশবিদদের আশঙ্কা, মহাকাশের এই আয়না থেকে প্রতিফলিত আলো রাতের আকাশ, প্রকৃতি এবং পরিবেশের ওপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে, বায়ুমণ্ডলের অণু ও অ্যারোসল ভেদ করে আসার সময় এই প্রতিফলিত সূর্যালোক চারদিকে ছড়িয়ে পড়তে পারে, ফলে গ্রাহক এলাকার বাইরেও আশপাশের বিস্তৃত অঞ্চলে এর আলোর প্রভাব পড়বে। গাণিতিক মডেলের পূর্বাভাস অনুযায়ী, নির্দিষ্ট ওই আয়না ১৪ কিলোমিটার দূরে থাকলেও পৃথিবীর পৃষ্ঠে তৈরি হওয়া আলোর আভা পূর্ণিমার চাঁদের আলোর চেয়েও বেশি উজ্জ্বল হতে পারে।

এর ফলে রাতের স্বাভাবিক অন্ধকার ব্যাহত হবে এবং নিশাচর প্রাণীসহ সামগ্রিক বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে কয়েকজন জ্যোতির্বিজ্ঞানী ও পরিবেশবাদী সংগঠন এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের কাছে এর অনুমোদন বাতিলের দাবি জানিয়েছেন। প্রযুক্তিটি পুরোপুরি বাস্তবায়িত হওয়ার আগে এর প্রকৃত পরিবেশগত প্রভাব নিয়ে তাই বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। এ সম্পর্কিত আরও পড়ুন শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চাই: আজিজুল হাকিম পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলার অভিযোগ কে এই আবু বকর, কেনই বা আলোচনায়? বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x