NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

বিনোদন

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নাশকতার প্রতিবাদে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তর দিকনির্দেশনায় এই কর্মসূচির আয়োজন করা হয়। বলধারা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশ ও মিছিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিংগাইর উপজেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি এবং বলধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. টুটুল মিয়া। কর্মসূচিতে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তর প্রতিনিধি হিসেবে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. আলাউদ্দিন আহমেদ ও সিংগাইর পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক বাবুল হোসেন উপস্থিত ছিলেন। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন সিংগাইর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফিক ও সদস্য সচিব মাহবুব রহমানট রিপন। এছাড়া মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য মো. সজিব খান শিবলু এবং বলধারা ইউনিয়ন যুবদল নেতা মো. রুবেল হোসেন কর্মসূচিতে যোগ দেন। সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বলধারা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল