NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট শুরু ২১ জানুয়ারী

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম
পাঠক: ১৬০ জন
প্রিন্ট ফটোকার্ড

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট শুরু ২১ জানুয়ারী

২০২৭ সালের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট শুরু ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক | North TV Bangla

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে। পাঁচ ধাপে অনুষ্ঠিত এ নির্বাচন শেষ হবে ২৭ মে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচনের সময়সূচির বিষয়ে তথ্য জানান।

পাঁচ ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

ইসির সভায় আরও যেসব বিষয় আলোচনায়

সভায় চার নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণের পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নিয়েও আলোচনা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট শুরু ২১ জানুয়ারী

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

২০২৭ সালের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট শুরু ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক | North TV Bangla

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে। পাঁচ ধাপে অনুষ্ঠিত এ নির্বাচন শেষ হবে ২৭ মে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচনের সময়সূচির বিষয়ে তথ্য জানান।

পাঁচ ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

ইসির সভায় আরও যেসব বিষয় আলোচনায়

সভায় চার নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণের পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নিয়েও আলোচনা হয়।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x