NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০২:০১ পিএম

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায় ঘোষণার সময় নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, রামিসাকে অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে এবং এ ধরনের জঘন্য অপরাধের জন্য মৃত্যুদণ্ডই একমাত্র উপযুক্ত শাস্তি। আদালত আরও উল্লেখ করেন, ময়নাতদন্তের প্রতিবেদনে শিশুটিকে ধর্ষণের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে এবং আসামি সোহেল রানার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছায় ও সত্য বলে প্রমাণিত হয়েছে। তবে স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে গত ১৬ নভেম্বর আসামিদের জেল আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অপরদিকে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন হাফিজুর রহমান খান।

মামলার নথি অনুযায়ী, নিহত রামিসা স্থানীয় পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে পল্লবীর সেকশন-১১-এর একটি ভাড়া বাসায় শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়া সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে স্বপ্না খাতুনকে হেফাজতে নেওয়া হয়।

গ্রেপ্তারের পর ২১ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। এরপর পুলিশ ২৫ মে অভিযোগপত্র দাখিল করে এবং দ্রুত বিচারিক কার্যক্রম শেষে ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন ট্রাইব্যুনাল দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে মামলাটির ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে হাইকোর্ট এই রায় ঘোষণা করলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায় ঘোষণার সময় নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, রামিসাকে অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে এবং এ ধরনের জঘন্য অপরাধের জন্য মৃত্যুদণ্ডই একমাত্র উপযুক্ত শাস্তি। আদালত আরও উল্লেখ করেন, ময়নাতদন্তের প্রতিবেদনে শিশুটিকে ধর্ষণের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে এবং আসামি সোহেল রানার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছায় ও সত্য বলে প্রমাণিত হয়েছে। তবে স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে গত ১৬ নভেম্বর আসামিদের জেল আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অপরদিকে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন হাফিজুর রহমান খান।

মামলার নথি অনুযায়ী, নিহত রামিসা স্থানীয় পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে পল্লবীর সেকশন-১১-এর একটি ভাড়া বাসায় শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়া সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে স্বপ্না খাতুনকে হেফাজতে নেওয়া হয়।

গ্রেপ্তারের পর ২১ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। এরপর পুলিশ ২৫ মে অভিযোগপত্র দাখিল করে এবং দ্রুত বিচারিক কার্যক্রম শেষে ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন ট্রাইব্যুনাল দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে মামলাটির ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে হাইকোর্ট এই রায় ঘোষণা করলেন।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x