NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

সিলেটে সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শন করলেন সিসিক প্রশাসক

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

সিলেটে সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শন করলেন সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর প্রতিটি ওয়ার্ডের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে। নাগরিকদের চলাচল নির্বিঘ্ন করা এবং জলাবদ্ধতা নিরসনে সড়ক ও ড্রেনেজ অবকাঠামোর উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শনিবার ২১ নভেম্বর দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের দেবপুর এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। এসব কাজের মাধ্যমে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন এবং নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ হবে। উন্নয়নকাজের মান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। উন্নয়ন কার্যক্রমের সুফল যেন নগরীর প্রতিটি এলাকার মানুষ পান, সে লক্ষ্যেই কাজের অগ্রাধিকার নির্ধারণ করা হচ্ছে। পরিদর্শনকালে সিসিকের নির্বাহী প্রকৌশলী সুমন চন্দ্র দেবসহ সিসিকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সিলেটে সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শন করলেন সিসিক প্রশাসক

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর প্রতিটি ওয়ার্ডের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে। নাগরিকদের চলাচল নির্বিঘ্ন করা এবং জলাবদ্ধতা নিরসনে সড়ক ও ড্রেনেজ অবকাঠামোর উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শনিবার ২১ নভেম্বর দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের দেবপুর এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। এসব কাজের মাধ্যমে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন এবং নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ হবে। উন্নয়নকাজের মান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। উন্নয়ন কার্যক্রমের সুফল যেন নগরীর প্রতিটি এলাকার মানুষ পান, সে লক্ষ্যেই কাজের অগ্রাধিকার নির্ধারণ করা হচ্ছে। পরিদর্শনকালে সিসিকের নির্বাহী প্রকৌশলী সুমন চন্দ্র দেবসহ সিসিকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x