NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

প্রতি উপজেলায় একটি করে মাদ্রাসা জাতীয়করণের দাবি

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

প্রতি উপজেলায় একটি করে মাদ্রাসা জাতীয়করণের দাবি

দেশে হাজার হাজার সরকারি স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও সরকারি আলিয়া মাদ্রাসার সংখ্যা মাত্র তিনটি। শিক্ষা ব্যবস্থার এই পাহাড়সম বৈষম্য নিরসনে দেশের প্রতি উপজেলায় অন্তত একটি করে বেসরকারি মাদ্রাসা জাতীয়করণের দাবি জানিয়েছে এম.ফিল-পিএইচ.ডি ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষক ফোরাম। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর পেশ করা এক স্মারকলিপিতে এই দাবি জানানো হয়। ফোরামের সভাপতি ড. মোহা. আহমাদুল্লাহ এবং সম্পাদক ড. মোহাম্মদ তোফায়েল উদ্দীন এতে স্বাক্ষর করেন।

স্মারকলিপিতে বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২৩-এর তথ্য উদ্ধৃত করে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাগত বিশাল ব্যবধান তুলে ধরা হয়। পরিসংখ্যান অনুযায়ী দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৭টি, সরকারি কলেজ ৬৩৭টি, সরকারি মাধ্যমিক বিদ্যালয় ৬২৮টি, টেকনিক্যাল ও ভোকেশনাল প্রতিষ্ঠান ৩১৭টি এবং সরকারি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে ৬৬টি। অথচ এর বিপরীতে সারাদেশে সরকারি আলিয়া মাদ্রাসার সংখ্যা মাত্র ৩টি।

আবেদনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন যে জাতীয় শিক্ষাব্যবস্থায় সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী ধারা হিসেবে কাজ করে আসছে। বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও আলিয়া মাদ্রাসাগুলো দ্বীনি শিক্ষার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান ও আধুনিক শিক্ষা প্রদানের মাধ্যমে সমৃদ্ধ জাতি গঠনে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে। শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সমগ্র শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা সময়ের দাবি বলেও তারা উল্লেখ করেন।

তবে রাষ্ট্রীয় সীমাবদ্ধতার কারণে একসাথে পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণ সম্ভব না হলে, আপাতত বৈষম্য কিছুটা কমাতে প্রতি উপজেলায় অন্তত একটি করে বেসরকারি মাদ্রাসা জাতীয়করণ করা অত্যন্ত জরুরি ও সময়োপযোগী পদক্ষেপ হবে। জাতীয় স্বার্থে এবং মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিষয়টি সদয় বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীর প্রতি জোর অনুরোধ জানিয়েছেন শিক্ষক নেতারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

২০২৮ কোপা আমেরিকার আয়োজক হতে পারে যুক্তরাষ্ট্র

শেয়ারবাজারে বড় দরপতন, ডিএসইতে লেনদেন ৯১৮ কোটি টাকা

একা নয়, ১১ দল নিয়ে সংলাপে বসতে চায় জামায়াত

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

গোমস্তাপুরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ঋণ কর্মসূচির উদ্বোধন, সভাপতিত্বে কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার আবুল হাসানাত শাহ

গাজীপুরে গার্মেন্টস শিল্পের স্থিতিশীলতা রক্ষায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার

শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, পলাতক ৩ মানবপাচারকারী

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

NORTH TV BANGLA

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

প্রতি উপজেলায় একটি করে মাদ্রাসা জাতীয়করণের দাবি

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

দেশে হাজার হাজার সরকারি স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও সরকারি আলিয়া মাদ্রাসার সংখ্যা মাত্র তিনটি। শিক্ষা ব্যবস্থার এই পাহাড়সম বৈষম্য নিরসনে দেশের প্রতি উপজেলায় অন্তত একটি করে বেসরকারি মাদ্রাসা জাতীয়করণের দাবি জানিয়েছে এম.ফিল-পিএইচ.ডি ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষক ফোরাম। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর পেশ করা এক স্মারকলিপিতে এই দাবি জানানো হয়। ফোরামের সভাপতি ড. মোহা. আহমাদুল্লাহ এবং সম্পাদক ড. মোহাম্মদ তোফায়েল উদ্দীন এতে স্বাক্ষর করেন।

স্মারকলিপিতে বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২৩-এর তথ্য উদ্ধৃত করে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাগত বিশাল ব্যবধান তুলে ধরা হয়। পরিসংখ্যান অনুযায়ী দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৭টি, সরকারি কলেজ ৬৩৭টি, সরকারি মাধ্যমিক বিদ্যালয় ৬২৮টি, টেকনিক্যাল ও ভোকেশনাল প্রতিষ্ঠান ৩১৭টি এবং সরকারি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে ৬৬টি। অথচ এর বিপরীতে সারাদেশে সরকারি আলিয়া মাদ্রাসার সংখ্যা মাত্র ৩টি।

আবেদনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন যে জাতীয় শিক্ষাব্যবস্থায় সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী ধারা হিসেবে কাজ করে আসছে। বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও আলিয়া মাদ্রাসাগুলো দ্বীনি শিক্ষার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান ও আধুনিক শিক্ষা প্রদানের মাধ্যমে সমৃদ্ধ জাতি গঠনে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে। শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সমগ্র শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা সময়ের দাবি বলেও তারা উল্লেখ করেন।

তবে রাষ্ট্রীয় সীমাবদ্ধতার কারণে একসাথে পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণ সম্ভব না হলে, আপাতত বৈষম্য কিছুটা কমাতে প্রতি উপজেলায় অন্তত একটি করে বেসরকারি মাদ্রাসা জাতীয়করণ করা অত্যন্ত জরুরি ও সময়োপযোগী পদক্ষেপ হবে। জাতীয় স্বার্থে এবং মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিষয়টি সদয় বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীর প্রতি জোর অনুরোধ জানিয়েছেন শিক্ষক নেতারা।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x