NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

বাকেরগঞ্জে আনোয়ার হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩১ পিএম

বাকেরগঞ্জে আনোয়ার হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

বরিশালের বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুর আট দিন পেরিয়ে গেলেও এখনো মামলার কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত মো. আনোয়ার হাওলাদারের পরিবারের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে নিহতের স্ত্রী হোসনেয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, তার স্বামীর হত্যাকাণ্ডে জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

মানববন্ধনে জহিরুল ইসলাম অভিযোগ করেন, আনোয়ার হাওলাদার হত্যার ঘটনায় চিহ্নিত অভিযুক্ত সমীর, নাসিম, সোহেল, নয়ন ও সাকিবসহ জড়িতদের এখনো গ্রেফতার করা হয়নি। দীর্ঘ সময় পার হলেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত ৭ নভেম্বর আহত আনোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেলে ৮ নভেম্বর তার নিজ বাড়িতে তাকে দাফন করা হয় এবং এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাকেরগঞ্জে আনোয়ার হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

বরিশালের বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুর আট দিন পেরিয়ে গেলেও এখনো মামলার কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত মো. আনোয়ার হাওলাদারের পরিবারের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে নিহতের স্ত্রী হোসনেয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, তার স্বামীর হত্যাকাণ্ডে জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

মানববন্ধনে জহিরুল ইসলাম অভিযোগ করেন, আনোয়ার হাওলাদার হত্যার ঘটনায় চিহ্নিত অভিযুক্ত সমীর, নাসিম, সোহেল, নয়ন ও সাকিবসহ জড়িতদের এখনো গ্রেফতার করা হয়নি। দীর্ঘ সময় পার হলেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত ৭ নভেম্বর আহত আনোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেলে ৮ নভেম্বর তার নিজ বাড়িতে তাকে দাফন করা হয় এবং এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x