NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

জ্ঞানভিত্তিক অর্থনীতিতে ত্রিপক্ষীয় মেলবন্ধন অপরিহার্য: মাহদী আমিন

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ এএম

জ্ঞানভিত্তিক অর্থনীতিতে ত্রিপক্ষীয় মেলবন্ধন অপরিহার্য: মাহদী আমিন

জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে এবং জাতীয় চ্যালেঞ্জগুলোর স্থানীয় সমাধান বের করতে শিল্প, অ্যাকাডেমিয়া ও সরকারের মধ্যে ত্রিপক্ষীয় মেলবন্ধন অপরিহার্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তির বাস্তব প্রয়োগের মাধ্যমে বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে শিল্প ও অ্যাকাডেমিয়া সংযোগ শীর্ষক এই সেশন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্বের কোনো বিকল্প নেই। বর্তমানে বিভিন্ন সমস্যায় বিদেশ নির্ভরতা থাকলেও দেশের উজ্জ্বল মেধাকে কাজে লাগিয়ে প্রতিটি সমস্যার স্থানীয় সমাধান বের করা পুরোপুরি সম্ভব।

শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক উদ্ভাবনী ভাবনার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক খাতের সম্ভাবনাময় উদ্যোগেও প্রাথমিক মূলধনের জোগান দিতে সরকার স্টার্টআপ ফান্ড ও অনুদানের উদ্যোগ নিয়েছে। যানজট নিরসন, কৃষি ও শিল্পে উৎপাদন বৃদ্ধিতে জেলা পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় ব্যবসার যোগসূত্র তৈরির আহ্বান জানিয়ে উপদেষ্টা এই কথা বলেন। তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের যুগে প্রযুক্তিকে মানবকল্যাণে প্রয়োগ করাই সরকারের মূল লক্ষ্য এবং এসএসসি ও এইচএসসিতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কারিগরি ও ভাষা প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প ক্যারিয়ার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

মেধা পাচার বা ব্রেন ড্রেইন প্রসঙ্গে মাহদী আমিন বলেন, সরকার ব্রেন ড্রেইনকে ব্রেন সার্কুলেশনে রূপান্তর করতে কাজ করছে। প্রবাসে থাকা বাংলাদেশি বিজ্ঞানী, গবেষক ও উদ্যোক্তারা যাতে দেশে বিনিয়োগ ও যৌথ গবেষণা চালাতে পারেন, সেই পরিবেশ গড়ে তোলা হচ্ছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই সময়ে বিপুল যুবশক্তিকে উপযোগী নীতি ও প্রণোদনার মাধ্যমে কর্মসংস্থান ও উদ্যোক্তায় রূপান্তর করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জ্ঞানভিত্তিক অর্থনীতিতে ত্রিপক্ষীয় মেলবন্ধন অপরিহার্য: মাহদী আমিন

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে এবং জাতীয় চ্যালেঞ্জগুলোর স্থানীয় সমাধান বের করতে শিল্প, অ্যাকাডেমিয়া ও সরকারের মধ্যে ত্রিপক্ষীয় মেলবন্ধন অপরিহার্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তির বাস্তব প্রয়োগের মাধ্যমে বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে শিল্প ও অ্যাকাডেমিয়া সংযোগ শীর্ষক এই সেশন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্বের কোনো বিকল্প নেই। বর্তমানে বিভিন্ন সমস্যায় বিদেশ নির্ভরতা থাকলেও দেশের উজ্জ্বল মেধাকে কাজে লাগিয়ে প্রতিটি সমস্যার স্থানীয় সমাধান বের করা পুরোপুরি সম্ভব।

শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক উদ্ভাবনী ভাবনার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক খাতের সম্ভাবনাময় উদ্যোগেও প্রাথমিক মূলধনের জোগান দিতে সরকার স্টার্টআপ ফান্ড ও অনুদানের উদ্যোগ নিয়েছে। যানজট নিরসন, কৃষি ও শিল্পে উৎপাদন বৃদ্ধিতে জেলা পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় ব্যবসার যোগসূত্র তৈরির আহ্বান জানিয়ে উপদেষ্টা এই কথা বলেন। তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের যুগে প্রযুক্তিকে মানবকল্যাণে প্রয়োগ করাই সরকারের মূল লক্ষ্য এবং এসএসসি ও এইচএসসিতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কারিগরি ও ভাষা প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প ক্যারিয়ার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

মেধা পাচার বা ব্রেন ড্রেইন প্রসঙ্গে মাহদী আমিন বলেন, সরকার ব্রেন ড্রেইনকে ব্রেন সার্কুলেশনে রূপান্তর করতে কাজ করছে। প্রবাসে থাকা বাংলাদেশি বিজ্ঞানী, গবেষক ও উদ্যোক্তারা যাতে দেশে বিনিয়োগ ও যৌথ গবেষণা চালাতে পারেন, সেই পরিবেশ গড়ে তোলা হচ্ছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই সময়ে বিপুল যুবশক্তিকে উপযোগী নীতি ও প্রণোদনার মাধ্যমে কর্মসংস্থান ও উদ্যোক্তায় রূপান্তর করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x