NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। শনিবার রাজধানীর এফডিসিতে ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক ছায়া-সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, পোশাকশিল্প ধ্বংস হলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে শ্রমিকরাই এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি রাতারাতি পরিবর্তন করা যাবে না। মালিক ও শ্রমিক দুই পক্ষকে এক টেবিলে বসে সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর বাড়ানোয় শুল্কমুক্ত সুবিধা হারানোর ঝুঁকি থেকে বাংলাদেশ স্বস্তি পেয়েছে। তবে এই বর্ধিত সময়ে আত্মতুষ্টিতে না ভুগে দুর্বলতা কাটিয়ে চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। তিনি আরও বলেন, উত্তরণের পর বড় কারখানাগুলো সমস্যায় না পড়লেও মাঝারি ও ছোট কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগবান্ধব পরিবেশ, দুর্নীতি, অনিয়ম এবং আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে। দেশে টেকসই শাসনব্যবস্থা তৈরি না হলে কোনো সম্ভাবনাই কাজে লাগবে না বলে জানান তিনি। বড় রাজনৈতিক বিপর্যয়ের পর অস্থিরতা চললেও স্বচ্ছতা, জবাবদিহি ও আত্মবিশ্বাস থাকলে ষড়যন্ত্র তত্ত্ব গ্রহণযোগ্য হয় না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের চ্যালেঞ্জ শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকও এবং বারবার রাজনৈতিক অস্থিরতার কারণে দেশ পিছিয়ে যাচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পরিবেশ তৈরিতে অতীতে যথাযথ দৃষ্টি দেওয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা সময়োপযোগী করার ওপর গুরুত্ব দিয়ে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখার কথা বলেন তিনি। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। উল্লেখ্য, এই ছায়া-সংসদে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। শনিবার রাজধানীর এফডিসিতে ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক ছায়া-সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, পোশাকশিল্প ধ্বংস হলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে শ্রমিকরাই এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি রাতারাতি পরিবর্তন করা যাবে না। মালিক ও শ্রমিক দুই পক্ষকে এক টেবিলে বসে সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর বাড়ানোয় শুল্কমুক্ত সুবিধা হারানোর ঝুঁকি থেকে বাংলাদেশ স্বস্তি পেয়েছে। তবে এই বর্ধিত সময়ে আত্মতুষ্টিতে না ভুগে দুর্বলতা কাটিয়ে চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। তিনি আরও বলেন, উত্তরণের পর বড় কারখানাগুলো সমস্যায় না পড়লেও মাঝারি ও ছোট কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগবান্ধব পরিবেশ, দুর্নীতি, অনিয়ম এবং আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে। দেশে টেকসই শাসনব্যবস্থা তৈরি না হলে কোনো সম্ভাবনাই কাজে লাগবে না বলে জানান তিনি। বড় রাজনৈতিক বিপর্যয়ের পর অস্থিরতা চললেও স্বচ্ছতা, জবাবদিহি ও আত্মবিশ্বাস থাকলে ষড়যন্ত্র তত্ত্ব গ্রহণযোগ্য হয় না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের চ্যালেঞ্জ শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকও এবং বারবার রাজনৈতিক অস্থিরতার কারণে দেশ পিছিয়ে যাচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পরিবেশ তৈরিতে অতীতে যথাযথ দৃষ্টি দেওয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা সময়োপযোগী করার ওপর গুরুত্ব দিয়ে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখার কথা বলেন তিনি। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। উল্লেখ্য, এই ছায়া-সংসদে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x