NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স অপরিহার্য

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩০ পিএম

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স অপরিহার্য

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। রবিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বাণিজ্য মন্ত্রণালয় ও স্কাইপ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে এবং সহযোগী ছিল স্টাইল ২ প্রকল্প।

মন্ত্রী বলেন, এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যে বর্ধিত সময় পেয়েছে, তা কাজে লাগাতে হবে। আন্তর্জাতিক বাজারের বিদ্যমান সুবিধা ধরে রাখা ও নতুন মানদণ্ড পূরণে শিল্প খাতকে এখন থেকেই প্রস্তুত করতে হবে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে বস্ত্র ও পোশাক খাত থেকে এবং এটি লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য শ্রম অনুশীলন ও স্বচ্ছতা প্রত্যাশা করে। ইউরোপীয় ইউনিয়নের নতুন নীতিমালা ও প্রবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে কারখানাগুলোকে সক্ষমতা অর্জন করতে হবে। স্কাইপ প্রকল্পের আওতায় কারখানায় স্ব-পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করার মাধ্যমে পানি, জ্বালানি ও রাসায়নিকের দক্ষ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ, জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্টসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিরাপদ, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্প খাত গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব অপরিহার্য বলে বক্তারা মত দেন। সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করে কমপ্লায়েন্সকে রপ্তানি সক্ষমতা বৃদ্ধির হাতিয়ারে পরিণত করতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স অপরিহার্য

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। রবিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বাণিজ্য মন্ত্রণালয় ও স্কাইপ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে এবং সহযোগী ছিল স্টাইল ২ প্রকল্প।

মন্ত্রী বলেন, এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যে বর্ধিত সময় পেয়েছে, তা কাজে লাগাতে হবে। আন্তর্জাতিক বাজারের বিদ্যমান সুবিধা ধরে রাখা ও নতুন মানদণ্ড পূরণে শিল্প খাতকে এখন থেকেই প্রস্তুত করতে হবে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে বস্ত্র ও পোশাক খাত থেকে এবং এটি লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য শ্রম অনুশীলন ও স্বচ্ছতা প্রত্যাশা করে। ইউরোপীয় ইউনিয়নের নতুন নীতিমালা ও প্রবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে কারখানাগুলোকে সক্ষমতা অর্জন করতে হবে। স্কাইপ প্রকল্পের আওতায় কারখানায় স্ব-পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করার মাধ্যমে পানি, জ্বালানি ও রাসায়নিকের দক্ষ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ, জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্টসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিরাপদ, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্প খাত গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব অপরিহার্য বলে বক্তারা মত দেন। সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করে কমপ্লায়েন্সকে রপ্তানি সক্ষমতা বৃদ্ধির হাতিয়ারে পরিণত করতে হবে।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x