NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০১:০১ এএম

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

রোনালদোর অবসরের ঘোষণায় পর্তুগিজ ফুটবলে তৈরি হয়েছে এক ঐতিহাসিক শূন্যতা। দেশটির ফুটবল ফেডারেশন তাঁর দীর্ঘ অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছে। তাঁকে সম্মান জানাতে বিশেষ সংবর্ধনার আয়োজনের পরিকল্পনাও রয়েছে ফেডারেশনের।

বৃহস্পতিবার ৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। দীর্ঘ ২৩ বছরের দীর্ঘ আন্তর্জাতিক পথচলার ইতি টানার ঘোষণা দিয়ে বিদায়ঘণ্টা বাজিয়েছেন আধুনিক ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ এই মহাতারকা। তবে জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন তিনি।

২০০৩ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়ার পর একে একে পেরিয়ে গেছেন ২৩টি বছর। দেশের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করে গড়েছেন আন্তর্জাতিক ফুটবলের অনন্য রেকর্ড। ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণ, প্রতিটি বিশ্বকাপে গোল এবং অসংখ্য অবিস্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন তিনি।

২০১৬ সালের ইউরো ফাইনাল ছাড়াও ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপাও জিতেছেন তিনি। তাঁর বিদায়বার্তায় সতীর্থ, কোচ, দলের কর্মকর্তা, সমর্থক ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন যে জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার সময় এসেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

রোনালদোর অবসরের ঘোষণায় পর্তুগিজ ফুটবলে তৈরি হয়েছে এক ঐতিহাসিক শূন্যতা। দেশটির ফুটবল ফেডারেশন তাঁর দীর্ঘ অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছে। তাঁকে সম্মান জানাতে বিশেষ সংবর্ধনার আয়োজনের পরিকল্পনাও রয়েছে ফেডারেশনের।

বৃহস্পতিবার ৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। দীর্ঘ ২৩ বছরের দীর্ঘ আন্তর্জাতিক পথচলার ইতি টানার ঘোষণা দিয়ে বিদায়ঘণ্টা বাজিয়েছেন আধুনিক ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ এই মহাতারকা। তবে জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন তিনি।

২০০৩ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়ার পর একে একে পেরিয়ে গেছেন ২৩টি বছর। দেশের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করে গড়েছেন আন্তর্জাতিক ফুটবলের অনন্য রেকর্ড। ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণ, প্রতিটি বিশ্বকাপে গোল এবং অসংখ্য অবিস্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন তিনি।

২০১৬ সালের ইউরো ফাইনাল ছাড়াও ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপাও জিতেছেন তিনি। তাঁর বিদায়বার্তায় সতীর্থ, কোচ, দলের কর্মকর্তা, সমর্থক ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন যে জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার সময় এসেছে।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x