NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় সভা ও নতুন যোগদান

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩১ এএম

ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় সভা ও নতুন যোগদান

রাজধানীর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত এই সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার বিষয়ে আলোচনা করা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলী সভায় সভাপতিত্ব করেন এবং মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম এতে উপস্থিত ছিলেন।

সভায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শে ইসলামী সমাজতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেন, প্রিন্সিপাল তাসলিমা নাজনীন, আরিফুল ইসলাম, মো. মকবুল হোসেন ও ইঞ্জিনিয়ার আলী আহসান। এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল হারুনুর রশিদ, শ্রমবিষয়ক সম্পাদক রতন দেওয়ান ও সহধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হক উপস্থিত ছিলেন।

সভা শেষে মনিকা লিওনেস্কি অধরা, বিশিষ্ট শ্রমিক নেতা নাজমুল ও সেলিমের নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। নতুন যোগদানকারী নেতাকর্মীরা ফুল দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবকে শুভেচ্ছা জানান। এ সময় কেন্দ্রীয় নেতা ও ভাসানী শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে পদত্যাগী নেতা শেখ রফিকুল ইসলাম বাবলু, বাবুল বিশ্বাস ওরফে মদন কর্মকার এবং বিলকিস আরা পারভীনের কর্মকাণ্ড নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। দলীয় নেতাদের অভিযোগ, পদত্যাগের পরও তাঁরা বিভ্রান্তি ছড়ানো ও সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। এ বিষয়ে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রাখা ও কেন্দ্রীয়ভাবে অনুমোদিত সিদ্ধান্ত অনুসরণের নির্দেশনা দেওয়া হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় সভা ও নতুন যোগদান

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত এই সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার বিষয়ে আলোচনা করা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলী সভায় সভাপতিত্ব করেন এবং মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম এতে উপস্থিত ছিলেন।

সভায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শে ইসলামী সমাজতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেন, প্রিন্সিপাল তাসলিমা নাজনীন, আরিফুল ইসলাম, মো. মকবুল হোসেন ও ইঞ্জিনিয়ার আলী আহসান। এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল হারুনুর রশিদ, শ্রমবিষয়ক সম্পাদক রতন দেওয়ান ও সহধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হক উপস্থিত ছিলেন।

সভা শেষে মনিকা লিওনেস্কি অধরা, বিশিষ্ট শ্রমিক নেতা নাজমুল ও সেলিমের নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। নতুন যোগদানকারী নেতাকর্মীরা ফুল দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবকে শুভেচ্ছা জানান। এ সময় কেন্দ্রীয় নেতা ও ভাসানী শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে পদত্যাগী নেতা শেখ রফিকুল ইসলাম বাবলু, বাবুল বিশ্বাস ওরফে মদন কর্মকার এবং বিলকিস আরা পারভীনের কর্মকাণ্ড নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। দলীয় নেতাদের অভিযোগ, পদত্যাগের পরও তাঁরা বিভ্রান্তি ছড়ানো ও সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। এ বিষয়ে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রাখা ও কেন্দ্রীয়ভাবে অনুমোদিত সিদ্ধান্ত অনুসরণের নির্দেশনা দেওয়া হয়।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x