NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

থাইল্যান্ডের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানোর আহ্বান

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৫:০০ এএম

থাইল্যান্ডের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানোর আহ্বান

থাইল্যান্ডের বাজারে বাংলাদেশি ওষুধ ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে শুল্ক কমানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বুধবার থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চতুর্থ পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) বৈঠকে ঢাকা এই প্রস্তাব দেয়। মূলত বাণিজ্য ঘাটতি কমিয়ে দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি করাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং থাইল্যান্ডের পক্ষে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব একসিরি পিন্তারুচি। থাইল্যান্ড বাংলাদেশের প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দিয়ে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নিয়ে দ্রুত আলোচনা শুরুর অনুরোধ জানিয়েছে।

চট্টগ্রাম ও থাইল্যান্ডের রানং বন্দরের মধ্যে সরাসরি নৌপরিবহন সেবা চালু হওয়ায় উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেছে। এর ফলে পণ্য পরিবহনে সময় ১৫ দিন থেকে কমে মাত্র ৪ দিনে নেমে আসবে। এই উদ্যোগের ফলে দুই দেশের মধ্যে পরিবহন ও সরবরাহ ব্যয় কমবে এবং বাণিজ্যের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে।

জ্বালানি খাতে সহযোগিতার অংশ হিসেবে কৃষিজাত বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে থাইল্যান্ডের কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। প্রতিনিধিদল ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা তুলে ধরে। এছাড়া ফল ও সবজি প্রক্রিয়াজাতকরণে থাইল্যান্ডের বিনিয়োগের আহ্বান জানানো হয়।

সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় বাড়াতে বাংলাদেশ ক্রিকেটে প্রশিক্ষণ সহায়তার প্রস্তাব দিয়েছে এবং থাইল্যান্ড তায়কোয়ানডো প্রশিক্ষণে আগ্রহ দেখিয়েছে। আগামী বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি উপলক্ষে রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ ও সরকারপ্রধানদের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আসিয়ান ও আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে থাইল্যান্ডের সমর্থন চেয়েছে ঢাকা। পাশাপাশি মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ব্যাংককের সহযোগিতা চাওয়া হয়েছে। মানব পাচার ও মাদক পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যৌথ কমিটি গঠনের বিষয়েও উভয় পক্ষ সম্মত হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

থাইল্যান্ডের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানোর আহ্বান

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

থাইল্যান্ডের বাজারে বাংলাদেশি ওষুধ ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে শুল্ক কমানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বুধবার থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চতুর্থ পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) বৈঠকে ঢাকা এই প্রস্তাব দেয়। মূলত বাণিজ্য ঘাটতি কমিয়ে দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি করাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং থাইল্যান্ডের পক্ষে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব একসিরি পিন্তারুচি। থাইল্যান্ড বাংলাদেশের প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দিয়ে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নিয়ে দ্রুত আলোচনা শুরুর অনুরোধ জানিয়েছে।

চট্টগ্রাম ও থাইল্যান্ডের রানং বন্দরের মধ্যে সরাসরি নৌপরিবহন সেবা চালু হওয়ায় উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেছে। এর ফলে পণ্য পরিবহনে সময় ১৫ দিন থেকে কমে মাত্র ৪ দিনে নেমে আসবে। এই উদ্যোগের ফলে দুই দেশের মধ্যে পরিবহন ও সরবরাহ ব্যয় কমবে এবং বাণিজ্যের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে।

জ্বালানি খাতে সহযোগিতার অংশ হিসেবে কৃষিজাত বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে থাইল্যান্ডের কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। প্রতিনিধিদল ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা তুলে ধরে। এছাড়া ফল ও সবজি প্রক্রিয়াজাতকরণে থাইল্যান্ডের বিনিয়োগের আহ্বান জানানো হয়।

সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় বাড়াতে বাংলাদেশ ক্রিকেটে প্রশিক্ষণ সহায়তার প্রস্তাব দিয়েছে এবং থাইল্যান্ড তায়কোয়ানডো প্রশিক্ষণে আগ্রহ দেখিয়েছে। আগামী বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি উপলক্ষে রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ ও সরকারপ্রধানদের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আসিয়ান ও আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে থাইল্যান্ডের সমর্থন চেয়েছে ঢাকা। পাশাপাশি মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ব্যাংককের সহযোগিতা চাওয়া হয়েছে। মানব পাচার ও মাদক পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যৌথ কমিটি গঠনের বিষয়েও উভয় পক্ষ সম্মত হয়।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x