NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

পাহাড়ের সত্য অনুসন্ধানে বই উপহার দিচ্ছেন হাবীব আজম

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ এএম

পাহাড়ের সত্য অনুসন্ধানে বই উপহার দিচ্ছেন হাবীব আজম

পার্বত্য চট্টগ্রামের বাস্তব চিত্র ও ইতিহাস সম্পর্কে সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’-এর প্রতিষ্ঠাতা মো. হাবীব আজম। রাজপথে পাহাড়ের মানুষের অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি নিভৃতে বই উপহার দেওয়ার মাধ্যমে মেধাবী নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। পাহাড়ি অঞ্চলের সমস্যা নিয়ে সচেতনতা বাড়াতে দীর্ঘ দিন ধরে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট।

রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটি শহরের বনরূপায় অবস্থিত পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার বরকল উপজেলার দুর্গম অঞ্চলের ভূষণছড়া আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইয়াছিন উদ্দিন। সাক্ষাতকালে পাহাড়ি অঞ্চলের বাস্তব প্রেক্ষাপট ও সত্য-মিথ্যার পার্থক্য অনুধাবনে সহায়তা করার লক্ষ্যে অধ্যক্ষের হাতে ‘প্রেক্ষিত: পার্বত্য চট্টগ্রাম সত্য মিথ্যা অপপ্রচার’ বইটি উপহার দেন হাবীব আজম।

প পাহাড়ের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের হাতে ব্যক্তিগত উদ্যোগে বই তুলে দিচ্ছেন তিনি, যাতে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের পাঠ ছড়িয়ে পড়ে সর্বত্র। একদিকে রাজপথে অধিকার আদায়ের আন্দোলন, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় সত্য তথ্য তুলে ধরে অনলাইন অ্যাক্টিভিজম—দুই মাধ্যমেই তিনি সক্রিয়। পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারের মাধ্যমে তরুণ ও ছাত্রসমাজকে পড়াশোনায় আগ্রহী করে তুলে আগামীর মেধাবী নেতৃত্ব গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

হাবীব আজমের এই নিভৃত সাহিত্য ও জ্ঞানচর্চার উদ্যোগ পাহাড়ে অপপ্রচারের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ তথ্যের আলো ছড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পাহাড়ের সত্য অনুসন্ধানে বই উপহার দিচ্ছেন হাবীব আজম

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

পার্বত্য চট্টগ্রামের বাস্তব চিত্র ও ইতিহাস সম্পর্কে সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’-এর প্রতিষ্ঠাতা মো. হাবীব আজম। রাজপথে পাহাড়ের মানুষের অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি নিভৃতে বই উপহার দেওয়ার মাধ্যমে মেধাবী নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। পাহাড়ি অঞ্চলের সমস্যা নিয়ে সচেতনতা বাড়াতে দীর্ঘ দিন ধরে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট।

রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটি শহরের বনরূপায় অবস্থিত পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার বরকল উপজেলার দুর্গম অঞ্চলের ভূষণছড়া আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইয়াছিন উদ্দিন। সাক্ষাতকালে পাহাড়ি অঞ্চলের বাস্তব প্রেক্ষাপট ও সত্য-মিথ্যার পার্থক্য অনুধাবনে সহায়তা করার লক্ষ্যে অধ্যক্ষের হাতে ‘প্রেক্ষিত: পার্বত্য চট্টগ্রাম সত্য মিথ্যা অপপ্রচার’ বইটি উপহার দেন হাবীব আজম।

প পাহাড়ের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের হাতে ব্যক্তিগত উদ্যোগে বই তুলে দিচ্ছেন তিনি, যাতে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের পাঠ ছড়িয়ে পড়ে সর্বত্র। একদিকে রাজপথে অধিকার আদায়ের আন্দোলন, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় সত্য তথ্য তুলে ধরে অনলাইন অ্যাক্টিভিজম—দুই মাধ্যমেই তিনি সক্রিয়। পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারের মাধ্যমে তরুণ ও ছাত্রসমাজকে পড়াশোনায় আগ্রহী করে তুলে আগামীর মেধাবী নেতৃত্ব গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

হাবীব আজমের এই নিভৃত সাহিত্য ও জ্ঞানচর্চার উদ্যোগ পাহাড়ে অপপ্রচারের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ তথ্যের আলো ছড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x