NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

ঝালকাঠিতে ২২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএম

ঝালকাঠিতে ২২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান এবং মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে জেলা পর্যায়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৬, সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য এবং রেলপথ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মিজ্ ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। গেস্ট অব অনার সংসদ সদস্য মিজ্ ইসরাত সুলতানা ইলেন ভূট্টো তার বক্তব্যে বলেন, তোমাদের এই চমৎকার ফলাফল শুধু তোমাদের একার নয়, বরং শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের ফসল। আজ যে সম্মাননা তোমরা পেলে, তা যেন ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও বড় সাফল্য অর্জনে এবং তোমাদের আত্মবিশ্বাস বাড়াতে অনুপ্রেরণা জোগায়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ মমিন উদ্দিন মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় জিপিএ-৫.০০ অর্জন করা নয়। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটিয়ে নৈতিক মূল্যবোধসম্পন্ন একটি প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে। জ্ঞান, দক্ষতা, সততা, মানবিকতা ও গভীর দেশপ্রেমে সমৃদ্ধ হয়েই তোমাদের ভবিষ্যতের সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে। সেমিনারে বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলার মোট ২২০ জন কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মিজ মেরিন সুলতানা, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ আবু ছাঈদ। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী এই সংবর্ধনা ও সেমিনারে অংশ নেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঝালকাঠিতে ২২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান এবং মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে জেলা পর্যায়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৬, সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য এবং রেলপথ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মিজ্ ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। গেস্ট অব অনার সংসদ সদস্য মিজ্ ইসরাত সুলতানা ইলেন ভূট্টো তার বক্তব্যে বলেন, তোমাদের এই চমৎকার ফলাফল শুধু তোমাদের একার নয়, বরং শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের ফসল। আজ যে সম্মাননা তোমরা পেলে, তা যেন ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও বড় সাফল্য অর্জনে এবং তোমাদের আত্মবিশ্বাস বাড়াতে অনুপ্রেরণা জোগায়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ মমিন উদ্দিন মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় জিপিএ-৫.০০ অর্জন করা নয়। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটিয়ে নৈতিক মূল্যবোধসম্পন্ন একটি প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে। জ্ঞান, দক্ষতা, সততা, মানবিকতা ও গভীর দেশপ্রেমে সমৃদ্ধ হয়েই তোমাদের ভবিষ্যতের সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে। সেমিনারে বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলার মোট ২২০ জন কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মিজ মেরিন সুলতানা, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ আবু ছাঈদ। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী এই সংবর্ধনা ও সেমিনারে অংশ নেন।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x