NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

পতিত শক্তির অরাজকতা জনগণ রুখে দেবে: জোনায়েদ সাকি

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩০ এএম

পতিত শক্তির অরাজকতা জনগণ রুখে দেবে: জোনায়েদ সাকি
টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর সমাধীতে শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিছবি: সংগৃহীত

পতিত ফ্যাসিস্ট শক্তি অরাজকতা তৈরির চেষ্টা করলেও জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, যেভাবে গণপ্রতিরোধের মাধ্যমে তাদের উৎখাত করা হয়েছিল, একইভাবে তাদের যেকোনো অরাজকতা জনগণ প্রতিরোধ করবে। মঙ্গলবার টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে গণসংহতি আন্দোলনের ব্যানারে একটি র‍্যালি টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের সামনে থেকে শুরু হয়ে মাওলানা ভাসানীর সমাধি পর্যন্ত পৌঁছায়। জোনায়েদ সাকি বলেন, মাওলানা ভাসানী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে ঐক্যের ডাক দিয়েছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এখন পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সময়ে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের পাশাপাশি ন্যূনতম জাতীয় ঐকমত্য প্রয়োজন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক পুনর্গঠনের এই যাত্রাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে বলে তিনি মত দেন।

এসময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ ফারাক্কা লংমার্চের প্রসঙ্গ টেনে গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ক্লজ ও সালিসির বিধান রাখার দাবি জানান। শ্রদ্ধা নিবেদন ও র‍্যালিতে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পতিত শক্তির অরাজকতা জনগণ রুখে দেবে: জোনায়েদ সাকি

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

পতিত ফ্যাসিস্ট শক্তি অরাজকতা তৈরির চেষ্টা করলেও জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, যেভাবে গণপ্রতিরোধের মাধ্যমে তাদের উৎখাত করা হয়েছিল, একইভাবে তাদের যেকোনো অরাজকতা জনগণ প্রতিরোধ করবে। মঙ্গলবার টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে গণসংহতি আন্দোলনের ব্যানারে একটি র‍্যালি টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের সামনে থেকে শুরু হয়ে মাওলানা ভাসানীর সমাধি পর্যন্ত পৌঁছায়। জোনায়েদ সাকি বলেন, মাওলানা ভাসানী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে ঐক্যের ডাক দিয়েছিলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এখন পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সময়ে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের পাশাপাশি ন্যূনতম জাতীয় ঐকমত্য প্রয়োজন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক পুনর্গঠনের এই যাত্রাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে বলে তিনি মত দেন।

এসময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ ফারাক্কা লংমার্চের প্রসঙ্গ টেনে গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ক্লজ ও সালিসির বিধান রাখার দাবি জানান। শ্রদ্ধা নিবেদন ও র‍্যালিতে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x