NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

সদরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০২:৩০ এএম

সদরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন

ক্রীড়া হলে পেশা-পরিবার পাবে ভরসা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ৩টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সারা দেশে একযোগে এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পরপরই ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক উৎসবমুখর পরিবেশে স্থানীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ পলাশ উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল এক আনন্দঘন পরিবেশে পরিণত হয়। তরুণ ও যুবসমাজকে ক্রীড়ামুখী করে গড়ে তোলার এই প্রয়াস তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একটি আত্মনির্ভরশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সদরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

ক্রীড়া হলে পেশা-পরিবার পাবে ভরসা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ৩টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সারা দেশে একযোগে এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পরপরই ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক উৎসবমুখর পরিবেশে স্থানীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ পলাশ উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল এক আনন্দঘন পরিবেশে পরিণত হয়। তরুণ ও যুবসমাজকে ক্রীড়ামুখী করে গড়ে তোলার এই প্রয়াস তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একটি আত্মনির্ভরশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x