NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

মানিকগঞ্জে ফুটবলের উৎসব শুরু ১৯ নভেম্বর, মুন্নু স্মৃতি টুর্নামেন্টে লড়বে ৮ দল

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম

মানিকগঞ্জে ফুটবলের উৎসব শুরু ১৯ নভেম্বর, মুন্নু স্মৃতি টুর্নামেন্টে লড়বে ৮ দল

আবুল হোসেন,স্পেশাল করেসপন্ডেন্ট 

ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে মানিকগঞ্জে শুরু হতে যাচ্ছে ‘মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। আগামী ১৯ নভেম্বর থেকে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে শুরু হবে এ ফুটবল প্রতিযোগিতা। টুর্নামেন্ট ঘিরে জেলার ফুটবলপ্রেমী ও ক্রীড়ানুরাগীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ ও উৎসাহ।
এ প্রতিযোগিতায় মানিকগঞ্জ জেলার আটটি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো—শিবালয় উপজেলা, সাটুরিয়া উপজেলা, মানিকগঞ্জ পৌরসভা, দৌলতপুর উপজেলা, হরিরামপুর উপজেলা, মানিকগঞ্জ সদর উপজেলা, ঘিওর উপজেলা ও সিংগাইর উপজেলা। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব খেলা।
প্রথম রাউন্ডের খেলার সূচি
প্রকাশিত সূচি অনুযায়ী, ১৯ নভেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শিবালয় উপজেলা ও হরিরামপুর উপজেলা। ২০ নভেম্বর সাটুরিয়া উপজেলা খেলবে ঘিওর উপজেলার বিপক্ষে। ২১ নভেম্বর মানিকগঞ্জ পৌরসভা ও সিংগাইর উপজেলা এবং ২২ নভেম্বর দৌলতপুর উপজেলা ও মানিকগঞ্জ সদর উপজেলা একে অপরের মুখোমুখি হবে।
২৬ ও ২৭ নভেম্বর সেমিফাইনাল
প্রথম রাউন্ডের বিজয়ী দলগুলোকে নিয়ে আগামী ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে ধলেশ্বরী প্রতীকের বিজয়ী দল খেলবে কালিগঙ্গা প্রতীকের বিজয়ী দলের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে ইছামতি প্রতীকের বিজয়ী দলের মুখোমুখি হবে ক্ষীরাই নদী প্রতীকের বিজয়ী দল।
সেমিফাইনালে জয়ী দুই দলকে নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। তবে আয়োজকদের প্রকাশিত সূচিতে ফাইনাল খেলার তারিখ উল্লেখ করা হয়নি।
আয়োজকরা জানান, মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মূল লক্ষ্য মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করা এবং স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের নিজেদের দক্ষতা ও নৈপুণ্য তুলে ধরার সুযোগ করে দেওয়া। এ আয়োজনের মধ্য দিয়ে তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলারও প্রত্যাশা করছেন তাঁরা।
টুর্নামেন্টের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন গোলাম কিবরিয়া সাইদ এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন জাহাঙ্গীর আলম বিশ্বাস।
জেলার ফুটবলপ্রেমী দর্শক, ক্রীড়ানুরাগী ও সর্বস্তরের মানুষকে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে ফুটবলের উৎসব শুরু ১৯ নভেম্বর, মুন্নু স্মৃতি টুর্নামেন্টে লড়বে ৮ দল

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

আবুল হোসেন,স্পেশাল করেসপন্ডেন্ট 

ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে মানিকগঞ্জে শুরু হতে যাচ্ছে ‘মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। আগামী ১৯ নভেম্বর থেকে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে শুরু হবে এ ফুটবল প্রতিযোগিতা। টুর্নামেন্ট ঘিরে জেলার ফুটবলপ্রেমী ও ক্রীড়ানুরাগীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ ও উৎসাহ।
এ প্রতিযোগিতায় মানিকগঞ্জ জেলার আটটি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো—শিবালয় উপজেলা, সাটুরিয়া উপজেলা, মানিকগঞ্জ পৌরসভা, দৌলতপুর উপজেলা, হরিরামপুর উপজেলা, মানিকগঞ্জ সদর উপজেলা, ঘিওর উপজেলা ও সিংগাইর উপজেলা। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব খেলা।
প্রথম রাউন্ডের খেলার সূচি
প্রকাশিত সূচি অনুযায়ী, ১৯ নভেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শিবালয় উপজেলা ও হরিরামপুর উপজেলা। ২০ নভেম্বর সাটুরিয়া উপজেলা খেলবে ঘিওর উপজেলার বিপক্ষে। ২১ নভেম্বর মানিকগঞ্জ পৌরসভা ও সিংগাইর উপজেলা এবং ২২ নভেম্বর দৌলতপুর উপজেলা ও মানিকগঞ্জ সদর উপজেলা একে অপরের মুখোমুখি হবে।
২৬ ও ২৭ নভেম্বর সেমিফাইনাল
প্রথম রাউন্ডের বিজয়ী দলগুলোকে নিয়ে আগামী ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে ধলেশ্বরী প্রতীকের বিজয়ী দল খেলবে কালিগঙ্গা প্রতীকের বিজয়ী দলের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে ইছামতি প্রতীকের বিজয়ী দলের মুখোমুখি হবে ক্ষীরাই নদী প্রতীকের বিজয়ী দল।
সেমিফাইনালে জয়ী দুই দলকে নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। তবে আয়োজকদের প্রকাশিত সূচিতে ফাইনাল খেলার তারিখ উল্লেখ করা হয়নি।
আয়োজকরা জানান, মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মূল লক্ষ্য মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করা এবং স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের নিজেদের দক্ষতা ও নৈপুণ্য তুলে ধরার সুযোগ করে দেওয়া। এ আয়োজনের মধ্য দিয়ে তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলারও প্রত্যাশা করছেন তাঁরা।
টুর্নামেন্টের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন গোলাম কিবরিয়া সাইদ এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন জাহাঙ্গীর আলম বিশ্বাস।
জেলার ফুটবলপ্রেমী দর্শক, ক্রীড়ানুরাগী ও সর্বস্তরের মানুষকে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x