NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

রাজধানীর পাইকারি বাজারে ফের বাড়ল সব ধরনের চালের দাম

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ পিএম

রাজধানীর পাইকারি বাজারে ফের বাড়ল সব ধরনের চালের দাম
আরেক দফা বেড়েছে সবধরনের চালের দাম। নয়া দিগন্ত

পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে চালের দাম আবারো বৃদ্ধি পেয়েছে। চালভেদে ৫০ কেজির বস্তাপ্রতি দাম বেড়েছে ২৫ থেকে ৪০ টাকা পর্যন্ত। তবে এই মুহূর্তে এর কোনো প্রভাব পড়েনি খুচরা বাজারে; আগের বর্ধিত দামেই প্রতি কেজি চাল বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। অবশ্য ব্যবসায়ীদের আশঙ্কা, পাইকারি বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে দ্রুতই খুচরা বাজারেও দাম বেড়ে যেতে পারে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর মিরপুর-৬, মিরপুর-১১ এবং কারওয়ান বাজারের চালের আড়ত ও খুচরা দোকানে খোঁজ নিয়ে এই তথ্য জানা গেছে।

বর্তমানে খুচরা বাজারে তুলনামূলক মোটা চাল গুটিস্বর্ণা প্রতি কেজি ৪৭ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের বিআর-২৮ চাল কেজিপ্রতি ৫৫ থেকে ৫৬ টাকা এবং চিকন মিনিকেট চাল ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া ভালো মানের নাজিরশাইল চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

মিরপুর ১১ নম্বর কাঁচাবাজারের হোসেন নামে চাল বিক্রেতা বলেন, এক সপ্তাহ আগে ৫০ কেজির এক বস্তা বিআর-২৮ চালের পাইকারি দাম মানভেদে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা ছিল। এখন বস্তাপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেশি দিতে হচ্ছে। তবে বস্তাপ্রতি দাম অন্তত ৫০ টাকা বাড়লে খুচরা বাজারে এর প্রভাব পড়ে। অন্যদিকে কারওয়ান বাজারের কিচেন মার্কেটের অরেক চাল বিক্রেতা বলেন, গত সপ্তাহে ৫০ কেজির এক বস্তা মিনিকেট চালের দাম ছিল ৩ হাজার ৫৫০ টাকা। গত বুধবার তা কিনেছেন ৩ হাজার ৫৯০ টাকায়। তবে নাজিরশাইল চালের দাম এখনো আগের মতোই আছে।

চালের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণেই পরিবহন খরচসহ সামগ্রিক খরচ বৃদ্ধি পেয়ে চালের দাম এভাবে বাড়ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রাজধানীর পাইকারি বাজারে ফের বাড়ল সব ধরনের চালের দাম

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে চালের দাম আবারো বৃদ্ধি পেয়েছে। চালভেদে ৫০ কেজির বস্তাপ্রতি দাম বেড়েছে ২৫ থেকে ৪০ টাকা পর্যন্ত। তবে এই মুহূর্তে এর কোনো প্রভাব পড়েনি খুচরা বাজারে; আগের বর্ধিত দামেই প্রতি কেজি চাল বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। অবশ্য ব্যবসায়ীদের আশঙ্কা, পাইকারি বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে দ্রুতই খুচরা বাজারেও দাম বেড়ে যেতে পারে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর মিরপুর-৬, মিরপুর-১১ এবং কারওয়ান বাজারের চালের আড়ত ও খুচরা দোকানে খোঁজ নিয়ে এই তথ্য জানা গেছে।

বর্তমানে খুচরা বাজারে তুলনামূলক মোটা চাল গুটিস্বর্ণা প্রতি কেজি ৪৭ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের বিআর-২৮ চাল কেজিপ্রতি ৫৫ থেকে ৫৬ টাকা এবং চিকন মিনিকেট চাল ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া ভালো মানের নাজিরশাইল চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

মিরপুর ১১ নম্বর কাঁচাবাজারের হোসেন নামে চাল বিক্রেতা বলেন, এক সপ্তাহ আগে ৫০ কেজির এক বস্তা বিআর-২৮ চালের পাইকারি দাম মানভেদে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা ছিল। এখন বস্তাপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেশি দিতে হচ্ছে। তবে বস্তাপ্রতি দাম অন্তত ৫০ টাকা বাড়লে খুচরা বাজারে এর প্রভাব পড়ে। অন্যদিকে কারওয়ান বাজারের কিচেন মার্কেটের অরেক চাল বিক্রেতা বলেন, গত সপ্তাহে ৫০ কেজির এক বস্তা মিনিকেট চালের দাম ছিল ৩ হাজার ৫৫০ টাকা। গত বুধবার তা কিনেছেন ৩ হাজার ৫৯০ টাকায়। তবে নাজিরশাইল চালের দাম এখনো আগের মতোই আছে।

চালের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণেই পরিবহন খরচসহ সামগ্রিক খরচ বৃদ্ধি পেয়ে চালের দাম এভাবে বাড়ছে।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x