NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

দুই বছর পর আজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম

দুই বছর পর আজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা
দুই বছর পর আজ শুরু হচ্ছে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সংগৃহীত

দীর্ঘ দুই বছরের বিরতি শেষে আজ শুক্রবার (২০ নভেম্বর) নগরীর পলোগ্রাউন্ডে শুরু হচ্ছে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)। শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী এই মেলা ঘিরে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা: শাহাদাত হোসেন এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ও সাঈদ আল নোমান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

এবারের মেলায় দেশী-বিদেশী তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে ২০টি প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টল থাকছে। ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য বিভিন্ন স্টলে অংশ নিচ্ছেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশের জন্য জনপ্রতি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

২০২৮ কোপা আমেরিকার আয়োজক হতে পারে যুক্তরাষ্ট্র

শেয়ারবাজারে বড় দরপতন, ডিএসইতে লেনদেন ৯১৮ কোটি টাকা

একা নয়, ১১ দল নিয়ে সংলাপে বসতে চায় জামায়াত

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

গোমস্তাপুরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ঋণ কর্মসূচির উদ্বোধন, সভাপতিত্বে কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার আবুল হাসানাত শাহ

গাজীপুরে গার্মেন্টস শিল্পের স্থিতিশীলতা রক্ষায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার

শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, পলাতক ৩ মানবপাচারকারী

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

NORTH TV BANGLA

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

দুই বছর পর আজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

দীর্ঘ দুই বছরের বিরতি শেষে আজ শুক্রবার (২০ নভেম্বর) নগরীর পলোগ্রাউন্ডে শুরু হচ্ছে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)। শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী এই মেলা ঘিরে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা: শাহাদাত হোসেন এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ও সাঈদ আল নোমান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

এবারের মেলায় দেশী-বিদেশী তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে ২০টি প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টল থাকছে। ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য বিভিন্ন স্টলে অংশ নিচ্ছেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশের জন্য জনপ্রতি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x