NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ও ফুটবল টুর্নামেন্টের সিদ্ধান্ত

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ও ফুটবল টুর্নামেন্টের সিদ্ধান্ত

মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে এবং সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সদস্য পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেন। এছাড়া জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসও সভায় অংশ নেন।

সভায় মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম আরও গতিশীল করা, জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং খেলাধুলার পরিবেশ সমৃদ্ধ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এই লক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া দ্রুততম সময়ের মধ্যে প্রয়াত মন্ত্রী ও শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নুর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে হারুণার রশিদ খান মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জেলার ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ও ফুটবল টুর্নামেন্টের সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে এবং সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সদস্য পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মোহাম্মদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেন। এছাড়া জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসও সভায় অংশ নেন।

সভায় মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম আরও গতিশীল করা, জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং খেলাধুলার পরিবেশ সমৃদ্ধ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এই লক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া দ্রুততম সময়ের মধ্যে প্রয়াত মন্ত্রী ও শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নুর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে হারুণার রশিদ খান মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জেলার ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x