NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা আনছে বাংলাদেশ ব্যাংক

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম

এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা আনছে বাংলাদেশ ব্যাংক
এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে বাংলাদেশ ব্যাংক। সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নতুন প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সৃষ্ট সাইবার ঝুঁকি মোকাবেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ কাঠামোতে সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা শক্তিশালী করা, ঝুঁকি মূল্যায়ন ও নিয়ন্ত্রণ, তথ্য ও প্রযুক্তি অবকাঠামোর সুরক্ষা এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এ ছাড়া তৃতীয় পক্ষের সেবাদাতা প্রতিষ্ঠান ও আউটসোর্সিং কার্যক্রমের ঝুঁকি মোকাবেলা এবং নিরাপত্তা নিরীক্ষার বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

কাঠামোটি ছয়টি মূল কার্যক্রমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সাইবার হামলার আগেই প্রস্তুতি নেয়ার লক্ষ্য রাখা হয়েছে। আর্থিক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সাথে সাথে যেমন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, তেমনি সাইবার নিরাপত্তায় নানা চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। অপরাধীরাও এ প্রযুক্তি ব্যবহার করে ভুয়া বার্তা তৈরি ও সাইবার হামলা চালাতে পারে। বাংলাদেশ ব্যাংকের আইসিটি বিভাগের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হাসান বাসসকে বলেন, আমরা শিগগিরই নীতিমালাটি প্রণয়ন করে তফসিলি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেব।

গত ২২ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট সামقিকভাবে বন্ধ রাখার ঘটনা সাইবার নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তা আরো স্পষ্ট করেছে। আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সতর্কতার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই দিন ওয়েবসাইটটি বন্ধ করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বাসসকে বলেন, কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি এবং ডিজিটাল লেনদেনে কোনো ঝুঁকি নেই।

এদিকে এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে তাদের ব্যাংক সাইবার নিরাপত্তাব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, সাইবার নিরাপত্তা এককালীন কোনো উদ্যোগ নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আর্থিক খাতের সাইবার নিরাপত্তা জোরদারে গত ২৯ মার্চ ‘সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, ভার্সন ১.০ (২০২৬)’ জারি করে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাংকসহ নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোকে এ কাঠামো বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা আনছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নতুন প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সৃষ্ট সাইবার ঝুঁকি মোকাবেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ কাঠামোতে সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা শক্তিশালী করা, ঝুঁকি মূল্যায়ন ও নিয়ন্ত্রণ, তথ্য ও প্রযুক্তি অবকাঠামোর সুরক্ষা এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এ ছাড়া তৃতীয় পক্ষের সেবাদাতা প্রতিষ্ঠান ও আউটসোর্সিং কার্যক্রমের ঝুঁকি মোকাবেলা এবং নিরাপত্তা নিরীক্ষার বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

কাঠামোটি ছয়টি মূল কার্যক্রমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সাইবার হামলার আগেই প্রস্তুতি নেয়ার লক্ষ্য রাখা হয়েছে। আর্থিক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সাথে সাথে যেমন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, তেমনি সাইবার নিরাপত্তায় নানা চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। অপরাধীরাও এ প্রযুক্তি ব্যবহার করে ভুয়া বার্তা তৈরি ও সাইবার হামলা চালাতে পারে। বাংলাদেশ ব্যাংকের আইসিটি বিভাগের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হাসান বাসসকে বলেন, আমরা শিগগিরই নীতিমালাটি প্রণয়ন করে তফসিলি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেব।

গত ২২ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট সামقিকভাবে বন্ধ রাখার ঘটনা সাইবার নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তা আরো স্পষ্ট করেছে। আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সতর্কতার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই দিন ওয়েবসাইটটি বন্ধ করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বাসসকে বলেন, কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি এবং ডিজিটাল লেনদেনে কোনো ঝুঁকি নেই।

এদিকে এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে তাদের ব্যাংক সাইবার নিরাপত্তাব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, সাইবার নিরাপত্তা এককালীন কোনো উদ্যোগ নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আর্থিক খাতের সাইবার নিরাপত্তা জোরদারে গত ২৯ মার্চ ‘সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, ভার্সন ১.০ (২০২৬)’ জারি করে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাংকসহ নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোকে এ কাঠামো বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x