NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে 4G সেবা সম্প্রসারণে চুক্তি

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ এএম

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে 4G সেবা সম্প্রসারণে চুক্তি
টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে 4G সেবা সম্প্রসারণে জেডটিইকে নোয়া প্রদান। নয়া দিগন্ত

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে 4G সেবা সম্প্রসারণের লক্ষ্যে 'Procurement of 4G on 700MHz' শীর্ষক ক্রয় কার্যক্রমের নোয়া জেডটিইকে প্রদান করা হয়েছে। সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে মন্ত্রণালয়ে জেডটিইর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুনইয়ংয়ের হাতে এই নোয়া হস্তান্তর করেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী।

৭০০ মেগাহার্টজ ব্যান্ডে 4G সেবা সম্প্রসারণের এ উদ্যোগের মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কের আওতা বৃদ্ধি এবং গ্রাহকদের উন্নত মানের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা প্রদানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত ও নেটওয়ার্ক সুবিধাবঞ্চিত এলাকায় মোবাইল সংযোগ সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশের টেলিযোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন, ডিজিটাল সংযোগ সম্প্রসারণ এবং জনগণের জন্য মানসম্মত মোবাইল সেবা নিশ্চিত করার লক্ষ্যে টেলিটক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে 4G সেবা সম্প্রসারণের এ উদ্যোগ দেশের ডিজিটাল যোগাযোগব্যবস্থাকে আরো শক্তিশালী করতে সহায়ক হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে জেডটিই এর চিফ মার্কেটিং অফিসার মি. জিয়াং শিয়াও, অ্যাকাউন্ট ডিরেক্টর মোহাম্মদ জাহেদ আলী এবং প্রজেক্ট ডিরেক্টর ঝু শিউবিন এবং টেলিটকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে 4G সেবা সম্প্রসারণে চুক্তি

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে 4G সেবা সম্প্রসারণের লক্ষ্যে 'Procurement of 4G on 700MHz' শীর্ষক ক্রয় কার্যক্রমের নোয়া জেডটিইকে প্রদান করা হয়েছে। সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে মন্ত্রণালয়ে জেডটিইর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুনইয়ংয়ের হাতে এই নোয়া হস্তান্তর করেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী।

৭০০ মেগাহার্টজ ব্যান্ডে 4G সেবা সম্প্রসারণের এ উদ্যোগের মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কের আওতা বৃদ্ধি এবং গ্রাহকদের উন্নত মানের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা প্রদানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত ও নেটওয়ার্ক সুবিধাবঞ্চিত এলাকায় মোবাইল সংযোগ সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশের টেলিযোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন, ডিজিটাল সংযোগ সম্প্রসারণ এবং জনগণের জন্য মানসম্মত মোবাইল সেবা নিশ্চিত করার লক্ষ্যে টেলিটক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে 4G সেবা সম্প্রসারণের এ উদ্যোগ দেশের ডিজিটাল যোগাযোগব্যবস্থাকে আরো শক্তিশালী করতে সহায়ক হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে জেডটিই এর চিফ মার্কেটিং অফিসার মি. জিয়াং শিয়াও, অ্যাকাউন্ট ডিরেক্টর মোহাম্মদ জাহেদ আলী এবং প্রজেক্ট ডিরেক্টর ঝু শিউবিন এবং টেলিটকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x