NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

মুকসুদপুরে কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ পিএম

মুকসুদপুরে কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

গ্রামবাংলার আবহমান কালজয়ী ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগরে কুমার নদীতে অনুষ্ঠিত হয়েছে জমকালো ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। সোমবার ১২ অক্টোবর আয়োজিত এই বাইচকে কেন্দ্র করে কুমার নদীর দুই পাড়ে নেমেছিল হাজারো মানুষের ঢল এবং পুরো এলাকায় তৈরি হয় আনন্দঘন উৎসবমুখর পরিবেশ।

নদীর বুকে চমৎকার ছন্দে নৌকার গতি, মাঝিদের বৈঠার তালে সারি গান আর প্রতিযোগিতার টানটান উত্তেজনা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে। গ্রামীণ লোকজ সংস্কৃতির এই বৈচিত্র্যময় আনন্দ উপভোগ করতে স্থানীয়সহ দূর-দূরান্ত থেকে নারী, পুরুষ ও শিশুরা নদীর দুই কূলে ভিড় জমান।

আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য রক্ষা এবং তরুণ প্রজন্মকে নিজস্ব সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতেই প্রতি বছরের মতো এবারও এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটির সফল ও সুশৃঙ্খল বাস্তবায়নে সার্বিক দায়িত্বে ছিলেন মাহাবুল আলম হিরো, আঃ হক হাওলাদার, লিটু, রুবেল শেখ, জুয়েল শেখ, পলাশ শেখ, আজিজুল শেখ, কবির শেখ ও সুমন খানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক কর্মীবৃন্দ।

উল্লেখ্য, আয়োজনের ব্যানারে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের নাম প্রধান অতিথি হিসেবে উল্লেখ থাকলেও অনিবার্য কারণবশত তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে দায়িত্বপ্রাপ্তদের সার্বিক সহযোগিতা ও দর্শনার্থীদের উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দঘন এই নৌকাবাইচ সমাপ্ত হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মুকসুদপুরে কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

গ্রামবাংলার আবহমান কালজয়ী ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগরে কুমার নদীতে অনুষ্ঠিত হয়েছে জমকালো ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। সোমবার ১২ অক্টোবর আয়োজিত এই বাইচকে কেন্দ্র করে কুমার নদীর দুই পাড়ে নেমেছিল হাজারো মানুষের ঢল এবং পুরো এলাকায় তৈরি হয় আনন্দঘন উৎসবমুখর পরিবেশ।

নদীর বুকে চমৎকার ছন্দে নৌকার গতি, মাঝিদের বৈঠার তালে সারি গান আর প্রতিযোগিতার টানটান উত্তেজনা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে। গ্রামীণ লোকজ সংস্কৃতির এই বৈচিত্র্যময় আনন্দ উপভোগ করতে স্থানীয়সহ দূর-দূরান্ত থেকে নারী, পুরুষ ও শিশুরা নদীর দুই কূলে ভিড় জমান।

আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য রক্ষা এবং তরুণ প্রজন্মকে নিজস্ব সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতেই প্রতি বছরের মতো এবারও এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটির সফল ও সুশৃঙ্খল বাস্তবায়নে সার্বিক দায়িত্বে ছিলেন মাহাবুল আলম হিরো, আঃ হক হাওলাদার, লিটু, রুবেল শেখ, জুয়েল শেখ, পলাশ শেখ, আজিজুল শেখ, কবির শেখ ও সুমন খানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক কর্মীবৃন্দ।

উল্লেখ্য, আয়োজনের ব্যানারে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের নাম প্রধান অতিথি হিসেবে উল্লেখ থাকলেও অনিবার্য কারণবশত তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে দায়িত্বপ্রাপ্তদের সার্বিক সহযোগিতা ও দর্শনার্থীদের উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দঘন এই নৌকাবাইচ সমাপ্ত হয়।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x