NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

কালীগঙ্গার নৌকাবাইচে চ্যাম্পিয়ন ‘মায়ের দোয়া’, পাড়ে হাজারো দর্শক

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পিএম

কালীগঙ্গার নৌকাবাইচে চ্যাম্পিয়ন ‘মায়ের দোয়া’, পাড়ে হাজারো দর্শক

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য নৌকাবাইচকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর পাড়ে। গত শনিবার (৩ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বেউথা এলাকায় অনুষ্ঠিত নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে নামে হাজারো মানুষের ঢল। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ নদীর পাড়, সড়ক, বাড়ির ছাদ ও আশপাশের উঁচু স্থান থেকে উপভোগ করেন জমজমাট এ প্রতিযোগিতা।

জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নৌকাবাইচের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা। প্রতিযোগিতায় মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ২২টি সুসজ্জিত নৌকা অংশ নেয়, যার মধ্যে খেল্লা-গয়ইটা ১০টি, ঘাসি-ছিপা ৫টি, ছান্দি ৪টি ও পানসি ৩টি নৌকা ছিল। পাশাপাশি ৭০ ও ৮০ হাত দীর্ঘ দুটি কলাগাছের ভেলাও অংশ নেয়।

বৈঠার ছন্দময় তালে কালীগঙ্গার বুকে ছুটে চলে একের পর এক নৌকা এবং প্রতিযোগিতার শেষপর্যায়ে কুড়িগ্রামের রৌমারী থেকে আসা খেল্লা নৌকা ‘মায়ের দোয়া’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নৌকাবাইচ কমিটির সদস্যসচিব মো. মাসুদ পারভেজ বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। পরে নৌকাবাইচ কমিটির সভাপতি অ্যাডভোকেট আ.তা.ম. জহির আলম খান লোদীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কালীগঙ্গার নৌকাবাইচে চ্যাম্পিয়ন ‘মায়ের দোয়া’, পাড়ে হাজারো দর্শক

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য নৌকাবাইচকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর পাড়ে। গত শনিবার (৩ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বেউথা এলাকায় অনুষ্ঠিত নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে নামে হাজারো মানুষের ঢল। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ নদীর পাড়, সড়ক, বাড়ির ছাদ ও আশপাশের উঁচু স্থান থেকে উপভোগ করেন জমজমাট এ প্রতিযোগিতা।

জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নৌকাবাইচের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা। প্রতিযোগিতায় মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ২২টি সুসজ্জিত নৌকা অংশ নেয়, যার মধ্যে খেল্লা-গয়ইটা ১০টি, ঘাসি-ছিপা ৫টি, ছান্দি ৪টি ও পানসি ৩টি নৌকা ছিল। পাশাপাশি ৭০ ও ৮০ হাত দীর্ঘ দুটি কলাগাছের ভেলাও অংশ নেয়।

বৈঠার ছন্দময় তালে কালীগঙ্গার বুকে ছুটে চলে একের পর এক নৌকা এবং প্রতিযোগিতার শেষপর্যায়ে কুড়িগ্রামের রৌমারী থেকে আসা খেল্লা নৌকা ‘মায়ের দোয়া’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নৌকাবাইচ কমিটির সদস্যসচিব মো. মাসুদ পারভেজ বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। পরে নৌকাবাইচ কমিটির সভাপতি অ্যাডভোকেট আ.তা.ম. জহির আলম খান লোদীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x