NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

কালিকচ্ছে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন উত্তরপাড়া

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম

কালিকচ্ছে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন উত্তরপাড়া

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনালে চাকসার দৌলত পাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চাকসার উত্তরপাড়া ফুটবল একাদশ। খেলায় স্থানীয় যুবসমাজের উপচে পড়া ভিড় ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি গ্রামীণ ক্রীড়াঙ্গনের এক নতুন চিত্র ফুটিয়ে তুলেছে। খেলা শেষে আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির জোর দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন মিয়া। তিনি বিজয়ী ও বিজিত উভয় দলকে শুভেচ্ছা জানিয়ে টুর্নামেন্টের সার্বিক আয়োজনের প্রশংসা করেন এবং গ্রামীণ খেলাধুলার প্রসারে সামাজিক পর্যায় থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তব্যে কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ সেলিম মিয়া বলেন, আজকের এই মাঠের জনসমুদ্র ও যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে আমাদের অঞ্চলে ফুটবল খেলার জন্য একটি স্থায়ী মাঠ কতটা জরুরি হয়ে পড়েছে। তিনি সম্প্রতি পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলায় ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি-র বক্তব্যের সংকেত দিয়ে বলেন, প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির যে প্রতিশ্রুতি এসেছে, তা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

তিনি আরও যোগ করেন, মাদকের মারাত্মক ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই এবং যুবসমাজকে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় সক্রিয় রাখতে হবে। অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক কালিকচ্ছ বাজার শাখার পরিচালক আফজাল হোসেন রানা এবং কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাম্মৎ মোরশেদা বেগম। খেলা শেষে অতিথিরা বিজয়ী দল চাকসার উত্তরপাড়া ও রানার্সআপ দল চাকসার দৌলত পাড়ার অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

সমগ্র টুর্নামেন্টটি সুশৃঙ্খল ও সফলভাবে পরিচালনা করেন আয়োজক কমিটির মোঃ আউয়াল মিয়া, মোঃ আক্তার হোসেন, মোঃ ইয়াকুব মিয়া এবং মোঃ ইউসুফ মিয়া। স্থানীয় বাসিন্দারা এই আয়োজনকে সাধুবাদ জানান এবং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের তাগিদ দেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কালিকচ্ছে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন উত্তরপাড়া

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনালে চাকসার দৌলত পাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চাকসার উত্তরপাড়া ফুটবল একাদশ। খেলায় স্থানীয় যুবসমাজের উপচে পড়া ভিড় ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি গ্রামীণ ক্রীড়াঙ্গনের এক নতুন চিত্র ফুটিয়ে তুলেছে। খেলা শেষে আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির জোর দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন মিয়া। তিনি বিজয়ী ও বিজিত উভয় দলকে শুভেচ্ছা জানিয়ে টুর্নামেন্টের সার্বিক আয়োজনের প্রশংসা করেন এবং গ্রামীণ খেলাধুলার প্রসারে সামাজিক পর্যায় থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তব্যে কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ সেলিম মিয়া বলেন, আজকের এই মাঠের জনসমুদ্র ও যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে আমাদের অঞ্চলে ফুটবল খেলার জন্য একটি স্থায়ী মাঠ কতটা জরুরি হয়ে পড়েছে। তিনি সম্প্রতি পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলায় ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি-র বক্তব্যের সংকেত দিয়ে বলেন, প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির যে প্রতিশ্রুতি এসেছে, তা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

তিনি আরও যোগ করেন, মাদকের মারাত্মক ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই এবং যুবসমাজকে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় সক্রিয় রাখতে হবে। অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক কালিকচ্ছ বাজার শাখার পরিচালক আফজাল হোসেন রানা এবং কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাম্মৎ মোরশেদা বেগম। খেলা শেষে অতিথিরা বিজয়ী দল চাকসার উত্তরপাড়া ও রানার্সআপ দল চাকসার দৌলত পাড়ার অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

সমগ্র টুর্নামেন্টটি সুশৃঙ্খল ও সফলভাবে পরিচালনা করেন আয়োজক কমিটির মোঃ আউয়াল মিয়া, মোঃ আক্তার হোসেন, মোঃ ইয়াকুব মিয়া এবং মোঃ ইউসুফ মিয়া। স্থানীয় বাসিন্দারা এই আয়োজনকে সাধুবাদ জানান এবং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের তাগিদ দেন।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x