NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪০ এএম

দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ন্যাশনাল ডক্টরস ফোরামের সেমিনারে আলোচকেরা। রাজধানীর বাংলামোটরে, ২৪ নভেম্বরছবি: এনডিএফের সৌজন্যে।

এনডিএফের সেমিনার

দেশের প্রতি আটজন নাগরিকের একজন ডায়াবেটিসে আক্রান্ত। রোগটি এখন জাতীয় স্বাস্থ্য সমস্যার চেহারা নিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে ডায়াবেটিস মোকাবিলা করা সম্ভব নয়।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে এ কথা উঠে আসে।
মঙ্গলবার জামায়াতে ইসলামীর অনুসারী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রাজধানীর বাংলামোটরে নিজ কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করে। ১৪ নভেম্বর ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস।

স্বাগত বক্তব্য এনডিএফের মহাসচিব অধ্যাপক মাহমুদ হোসেন বলেন, ডায়াবেটিস এখন জাতীয় স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। এই সমস্যা মোকাবিলায় গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সংসদ সদস্য মাহমুদা আলম বলেন, ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। অনেকেই জানেন না যে তাঁরা এই দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত। তিনি বলেন, ‘এত বড় সমস্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। কৃষি, খাদ্যসহ অনেক মন্ত্রণালয়কে ডায়াবেটিস মোকাবিলার কাজে সম্পৃক্ত হতে হবে।’

ডায়াবেটিসে আক্রান্ত মানুষের আরও বেশ কিছু রোগের ঝুঁকি বেড়ে যায়। এর মধ্যে আছে উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ। কিছু রোগে জটিলতা বাড়ে। কিডনির কী সমস্যা হয় তা নিয়ে বিস্তারিত বলেন ইবনে সিনা মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. আব্দুল মুকিত। তিনি বলেন, ডায়াবেটিস ৮ থেকে ১০ বছর অনিয়ন্ত্রিত থাকলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। এটা সহজে মানুষ বুঝতে পারেন না যে তাঁর কিডনি নষ্ট হয়ে গেছে বা যাচ্ছে। প্রয়োজন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, পাশাপাশি নিয়মিত কিডনি পরীক্ষা করানো।

অনুষ্ঠানের সভাপতি ও এনডিএফের সভাপতি অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, ‘এনডিএফের সব চিকিৎসককে নৈতিক ও মানবিকভাবে পেশাচর্চার কথা বলা হয়েছে। ভালো ডাক্তার মানে এনডিএফের ডাক্তার—বিষয়টিতে আমরা জোর দিয়েছি।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইবনে সিনা মেডিকেল কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক জিএম মকবুল হোসেন, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট প্রতীক ইজাজ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

২০২৮ কোপা আমেরিকার আয়োজক হতে পারে যুক্তরাষ্ট্র

শেয়ারবাজারে বড় দরপতন, ডিএসইতে লেনদেন ৯১৮ কোটি টাকা

একা নয়, ১১ দল নিয়ে সংলাপে বসতে চায় জামায়াত

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

গোমস্তাপুরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ঋণ কর্মসূচির উদ্বোধন, সভাপতিত্বে কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার আবুল হাসানাত শাহ

গাজীপুরে গার্মেন্টস শিল্পের স্থিতিশীলতা রক্ষায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার

শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, পলাতক ৩ মানবপাচারকারী

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

NORTH TV BANGLA

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

এনডিএফের সেমিনার

দেশের প্রতি আটজন নাগরিকের একজন ডায়াবেটিসে আক্রান্ত। রোগটি এখন জাতীয় স্বাস্থ্য সমস্যার চেহারা নিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে ডায়াবেটিস মোকাবিলা করা সম্ভব নয়।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে এ কথা উঠে আসে।
মঙ্গলবার জামায়াতে ইসলামীর অনুসারী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রাজধানীর বাংলামোটরে নিজ কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করে। ১৪ নভেম্বর ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস।

স্বাগত বক্তব্য এনডিএফের মহাসচিব অধ্যাপক মাহমুদ হোসেন বলেন, ডায়াবেটিস এখন জাতীয় স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। এই সমস্যা মোকাবিলায় গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সংসদ সদস্য মাহমুদা আলম বলেন, ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। অনেকেই জানেন না যে তাঁরা এই দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত। তিনি বলেন, ‘এত বড় সমস্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। কৃষি, খাদ্যসহ অনেক মন্ত্রণালয়কে ডায়াবেটিস মোকাবিলার কাজে সম্পৃক্ত হতে হবে।’

ডায়াবেটিসে আক্রান্ত মানুষের আরও বেশ কিছু রোগের ঝুঁকি বেড়ে যায়। এর মধ্যে আছে উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ। কিছু রোগে জটিলতা বাড়ে। কিডনির কী সমস্যা হয় তা নিয়ে বিস্তারিত বলেন ইবনে সিনা মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. আব্দুল মুকিত। তিনি বলেন, ডায়াবেটিস ৮ থেকে ১০ বছর অনিয়ন্ত্রিত থাকলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। এটা সহজে মানুষ বুঝতে পারেন না যে তাঁর কিডনি নষ্ট হয়ে গেছে বা যাচ্ছে। প্রয়োজন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, পাশাপাশি নিয়মিত কিডনি পরীক্ষা করানো।

অনুষ্ঠানের সভাপতি ও এনডিএফের সভাপতি অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, ‘এনডিএফের সব চিকিৎসককে নৈতিক ও মানবিকভাবে পেশাচর্চার কথা বলা হয়েছে। ভালো ডাক্তার মানে এনডিএফের ডাক্তার—বিষয়টিতে আমরা জোর দিয়েছি।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইবনে সিনা মেডিকেল কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক জিএম মকবুল হোসেন, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট প্রতীক ইজাজ।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x