NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

গোমস্তাপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা, দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী সসন্ত্রাসীদের তান্ডব।

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম

গোমস্তাপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা, দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী সসন্ত্রাসীদের তান্ডব।

গোমস্তাপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, দেশীয় অস্ত্রের আঘাতে যুবক আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় চকপুস্তম নামক গ্রামে, বিএনপির এক সিনিয়র নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় দেশীয় অস্ত্রের আঘাতে রনি (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ১ নম্বর গোমস্তাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকপুস্তুম এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, বিএনপির সিনিয়র সভাপতির বাড়িতে একদল ব্যক্তি হামলা চালিয়ে বাড়ির সামনের রান্নাঘর ভাঙচুর করে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে রনি (২৫)-এর মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে আনিরুল (৬০), তাঁর দুই জামাতা এবং ইথাউর (৪৫), মোবারক (৪০)-সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে হামলার কারণ এবং ঘটনার পেছনের বিরোধ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আহত রনির বাবা এজাবুল (৫০) বিএনপির সাবেক উপজেলা সদস্য বলে জানা গেছে। তিনি অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে ভাড়াটে লোকজন দিয়ে তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। তাঁর ছেলে রনিকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।

এজাবুল আরও বলেন, “বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় যদি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সন্ত্রাসীরা এভাবে হামলা চালায়, তাহলে আমরা কখন সুবিচার পাব?”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

 North TV Bangla. সত্যের পথে, জনতার সাথে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

আওয়ামী লীগের নাশকতা রুখতে ঢাকায় এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোমস্তাপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা, দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী সসন্ত্রাসীদের তান্ডব।

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

গোমস্তাপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, দেশীয় অস্ত্রের আঘাতে যুবক আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় চকপুস্তম নামক গ্রামে, বিএনপির এক সিনিয়র নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় দেশীয় অস্ত্রের আঘাতে রনি (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ১ নম্বর গোমস্তাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকপুস্তুম এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, বিএনপির সিনিয়র সভাপতির বাড়িতে একদল ব্যক্তি হামলা চালিয়ে বাড়ির সামনের রান্নাঘর ভাঙচুর করে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে রনি (২৫)-এর মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে আনিরুল (৬০), তাঁর দুই জামাতা এবং ইথাউর (৪৫), মোবারক (৪০)-সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে হামলার কারণ এবং ঘটনার পেছনের বিরোধ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আহত রনির বাবা এজাবুল (৫০) বিএনপির সাবেক উপজেলা সদস্য বলে জানা গেছে। তিনি অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে ভাড়াটে লোকজন দিয়ে তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। তাঁর ছেলে রনিকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।

এজাবুল আরও বলেন, “বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় যদি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সন্ত্রাসীরা এভাবে হামলা চালায়, তাহলে আমরা কখন সুবিচার পাব?”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

 North TV Bangla. সত্যের পথে, জনতার সাথে।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x