NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ইংল্যান্ড, স্পেনকে হারিয়ে গ্রুপসেরা

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম

৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ইংল্যান্ড, স্পেনকে হারিয়ে গ্রুপসেরা

মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচে স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ের মাধ্যমে স্পেনের টানা ৪৩ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিল টমাস টুখেলের শিষ্যরা। প্রায় আড়াই বছর ও ৪৩ ম্যাচ পর হারের স্বাদ পেল বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে নেন অধিনায়ক হ্যারি কেইন। বিরতির পর ৫৩ মিনিটে এজরি কন্সা এবং ৫৭ মিনিটে বেন হোয়াইট গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। তবে ৬৩ মিনিটে এলিয়ট অ্যান্ডারসন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড।

একজন কম নিয়ে খেলার সুযোগ কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্পেন। মিকেল ওইয়ারসাবাল পেনাল্টি থেকে প্রথম গোলটি করার পর ব্যবধান ৩-২ এ নামিয়ে আনেন নিকো উইলিয়ামস। ম্যাচের শেষ দিকে স্পেনের একের পর এক জোরালো আক্রমণ রুখে দিয়ে দলের জয় নিশ্চিত করেন ইংলিশ গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড।

এই জয়ের ফলে নেশনস লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষস্থান দখল করল ইংল্যান্ড। ছয় ম্যাচ শেষে স্পেন ও ইংল্যান্ড উভয়ের পয়েন্ট ১৫ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপসেরা হয়েছে টুখেলের দল। তবে গ্রুপসেরা ও রানার্সআপ হিসেবে দুই দলই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ইংল্যান্ড, স্পেনকে হারিয়ে গ্রুপসেরা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচে স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ের মাধ্যমে স্পেনের টানা ৪৩ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিল টমাস টুখেলের শিষ্যরা। প্রায় আড়াই বছর ও ৪৩ ম্যাচ পর হারের স্বাদ পেল বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে নেন অধিনায়ক হ্যারি কেইন। বিরতির পর ৫৩ মিনিটে এজরি কন্সা এবং ৫৭ মিনিটে বেন হোয়াইট গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। তবে ৬৩ মিনিটে এলিয়ট অ্যান্ডারসন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড।

একজন কম নিয়ে খেলার সুযোগ কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্পেন। মিকেল ওইয়ারসাবাল পেনাল্টি থেকে প্রথম গোলটি করার পর ব্যবধান ৩-২ এ নামিয়ে আনেন নিকো উইলিয়ামস। ম্যাচের শেষ দিকে স্পেনের একের পর এক জোরালো আক্রমণ রুখে দিয়ে দলের জয় নিশ্চিত করেন ইংলিশ গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড।

এই জয়ের ফলে নেশনস লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষস্থান দখল করল ইংল্যান্ড। ছয় ম্যাচ শেষে স্পেন ও ইংল্যান্ড উভয়ের পয়েন্ট ১৫ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপসেরা হয়েছে টুখেলের দল। তবে গ্রুপসেরা ও রানার্সআপ হিসেবে দুই দলই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x