NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

সাফের সেমিতে দুই পরিবর্তন, একাদশে আট প্রবাসী

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩০ এএম

সাফের সেমিতে দুই পরিবর্তন, একাদশে আট প্রবাসী

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের গুরুত্বপূর্ণ লড়াইয়ে মূল একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ডিফেন্ডার সাদ উদ্দিনের জায়গায় অভিজ্ঞ রহমত মিয়াকে একাদশে রেখেছেন কোচ থমাস ডুলি। অন্যদিকে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ফরোয়ার্ড ইব্রাহিম আজ একাদশে জায়গা হারিয়েছেন।

তাঁর পরিবর্তে ‘নাম্বার নাইন’ পজিশনে সুযোগ পেয়েছেন ফর্টিস এফসির জাপানি বংশোদ্ভূত ফুটবলার সুকি ইতোফুসা। আজকের ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে রেকর্ড আটজন প্রবাসী ফুটবলার জায়গা পেয়েছেন। ২০১৩ সালে ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়ার হাত ধরে জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের পথচলা শুরু হয়েছিল। কাকতালীয়ভাবে আজ একাদশে সর্বোচ্চ আটজন প্রবাসী খেললেও দলের বাইরে থাকছেন জামাল।

জাতীয় স্টেডিয়ামে আজ শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে দীর্ঘ ২১ বছর পর সাফের ফাইনালে উঠবে লাল-সবুজের প্রতিনিধিরা। সর্বশেষ ২০০৫ সালের আসরে ফাইনালে উঠে ভারতের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে ভুটানকে হারিয়ে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

গ্রুপ পর্বে ভুটানকে ১-০ এবং শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ম্যাচে গোল পেয়েছিলেন সামিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। তাঁদের ফর্ম আক্রমণভাগে দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটাতে আজ পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিতে মরিয়া বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, কাজেম শাহ, সামিত সোম, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও সুকি ইতোফুসা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সাফের সেমিতে দুই পরিবর্তন, একাদশে আট প্রবাসী

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের গুরুত্বপূর্ণ লড়াইয়ে মূল একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ডিফেন্ডার সাদ উদ্দিনের জায়গায় অভিজ্ঞ রহমত মিয়াকে একাদশে রেখেছেন কোচ থমাস ডুলি। অন্যদিকে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ফরোয়ার্ড ইব্রাহিম আজ একাদশে জায়গা হারিয়েছেন।

তাঁর পরিবর্তে ‘নাম্বার নাইন’ পজিশনে সুযোগ পেয়েছেন ফর্টিস এফসির জাপানি বংশোদ্ভূত ফুটবলার সুকি ইতোফুসা। আজকের ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে রেকর্ড আটজন প্রবাসী ফুটবলার জায়গা পেয়েছেন। ২০১৩ সালে ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়ার হাত ধরে জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের পথচলা শুরু হয়েছিল। কাকতালীয়ভাবে আজ একাদশে সর্বোচ্চ আটজন প্রবাসী খেললেও দলের বাইরে থাকছেন জামাল।

জাতীয় স্টেডিয়ামে আজ শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে দীর্ঘ ২১ বছর পর সাফের ফাইনালে উঠবে লাল-সবুজের প্রতিনিধিরা। সর্বশেষ ২০০৫ সালের আসরে ফাইনালে উঠে ভারতের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে ভুটানকে হারিয়ে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

গ্রুপ পর্বে ভুটানকে ১-০ এবং শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ম্যাচে গোল পেয়েছিলেন সামিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। তাঁদের ফর্ম আক্রমণভাগে দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটাতে আজ পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিতে মরিয়া বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, কাজেম শাহ, সামিত সোম, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও সুকি ইতোফুসা।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x