NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম

ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১২টি এলাকায় ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি। ডিএনসিসির প্রকৌশল বিভাগের পরিবেশ শাখার কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মাঠ নির্মাণের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। তবে প্রকল্পের চূড়ান্ত অনুমোদনের আগে প্রয়োজনে ফুটসাল মাঠ নির্মাণের স্থান পরিবর্তন হতে পারে।

ফুটবল খেলার তুলনায় ছোট জায়গায় খেলা যায় বলে শহরের সীমিত পরিসরে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ তৈরিতে এ ধরনের মাঠ কার্যকর ভূমিকা রাখতে পারে। ডিএনসিসির প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, মাঠের আকার ও সুযোগ-সুবিধার ভিত্তিতে তিন শ্রেণির ফুটসাল মাঠ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত ১২টি ফুটসাল মাঠের মধ্যে সাতটি টাইপ-এ, চারটি টাইপ-বি এবং একটি টাইপ-সি শ্রেণির হবে।

ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, বর্তমান সরকারের একটা অঙ্গীকার আছে, যেখানে যেখানে খালি জায়গা থাকবে, সেগুলো খেলাধুলার জন্য উন্মুক্ত করে দিতে হবে। সেই আলোকে সিটি করপোরেশনের যেসব মাঠ আছে, সেগুলোর মধ্যে প্রাথমিকভাবে ১২টিতে ফুটসাল নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। তিনি আরও বলেন, পরিকল্পনা ছিল প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে ফুটসাল মাঠ নির্মাণের, তবে প্রথম পর্যায়ে ১২টি মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএনসিসির নগর-পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকায় ফুটসাল ও ফুটবল খেলার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। অনেক এলাকায় বেসরকারি উদ্যোগে ইতিমধ্যে অর্থের বিনিময়ে এমন কৃত্রিম মাঠে ফুটবল খেলার সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, নাগরিকেরা কর দেন, তাই তাঁদের করের টাকায় নির্মিত মাঠে খেলাধুলার সুযোগ ধনী-দরিদ্র সবার জন্য উন্মুক্ত থাকা উচিত এবং এই উদ্যোগ ইতিবাচক হলেও তা যেন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো পরিচালিত না হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১২টি এলাকায় ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি। ডিএনসিসির প্রকৌশল বিভাগের পরিবেশ শাখার কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মাঠ নির্মাণের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। তবে প্রকল্পের চূড়ান্ত অনুমোদনের আগে প্রয়োজনে ফুটসাল মাঠ নির্মাণের স্থান পরিবর্তন হতে পারে।

ফুটবল খেলার তুলনায় ছোট জায়গায় খেলা যায় বলে শহরের সীমিত পরিসরে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ তৈরিতে এ ধরনের মাঠ কার্যকর ভূমিকা রাখতে পারে। ডিএনসিসির প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, মাঠের আকার ও সুযোগ-সুবিধার ভিত্তিতে তিন শ্রেণির ফুটসাল মাঠ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত ১২টি ফুটসাল মাঠের মধ্যে সাতটি টাইপ-এ, চারটি টাইপ-বি এবং একটি টাইপ-সি শ্রেণির হবে।

ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, বর্তমান সরকারের একটা অঙ্গীকার আছে, যেখানে যেখানে খালি জায়গা থাকবে, সেগুলো খেলাধুলার জন্য উন্মুক্ত করে দিতে হবে। সেই আলোকে সিটি করপোরেশনের যেসব মাঠ আছে, সেগুলোর মধ্যে প্রাথমিকভাবে ১২টিতে ফুটসাল নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। তিনি আরও বলেন, পরিকল্পনা ছিল প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে ফুটসাল মাঠ নির্মাণের, তবে প্রথম পর্যায়ে ১২টি মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএনসিসির নগর-পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকায় ফুটসাল ও ফুটবল খেলার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। অনেক এলাকায় বেসরকারি উদ্যোগে ইতিমধ্যে অর্থের বিনিময়ে এমন কৃত্রিম মাঠে ফুটবল খেলার সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, নাগরিকেরা কর দেন, তাই তাঁদের করের টাকায় নির্মিত মাঠে খেলাধুলার সুযোগ ধনী-দরিদ্র সবার জন্য উন্মুক্ত থাকা উচিত এবং এই উদ্যোগ ইতিবাচক হলেও তা যেন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো পরিচালিত না হয়।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x