NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

মালদ্বীপকে হারিয়ে সেমির লড়াইয়ে পাকিস্তান

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

মালদ্বীপকে হারিয়ে সেমির লড়াইয়ে পাকিস্তান

ভারতের কাছে প্রথম ম্যাচে হেরে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে পড়েছিল পাকিস্তানের। শেষ চারে খেলার আশা টিকিয়ে রাখতে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না দলটির। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৩-০ গোলের জয় পেয়েছে পাকিস্তান। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। রোববার (০৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মালদ্বীপের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে পাকিস্তান। খেলার দুই মিনিট পার হতেই নিজেদের ডি-বক্সে মিকাইল অরুণ আব্দুল্লাহকে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম। এতে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। চতুর্থ মিনিটে স্পট কিক থেকে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন আব্দুল্লাহ। প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই ব্যবধান দ্বিগুণ করে পাকিস্তান। নবম মিনিটে বক্সের প্রান্ত থেকে দারুণ শটে জালে বল পাঠান নাজিব উল্লাহ। ২৪ মিনিটে আবারও মালদ্বীপের রক্ষণে ভুলের সুযোগ নেয় পাকিস্তান। অভিজ্ঞ ডিফেন্ডার আমদান আলীর ভুলে বল পেয়ে দূর থেকে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন নাজিব উল্লাহ। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে একসঙ্গে তিন খেলোয়াড় পরিবর্তন করে মালদ্বীপ। মাঠে নামানো হয় তারকা ফরোয়ার্ড আলী ফাসির, হুসাইন সিফাউ ও নিশাম রশিদকে। তবে তাতেও গোলের দেখা পায়নি দলটি। ৫২ মিনিটে ফেদু ইব্বের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৬ মিনিটে মোহাম্মদ নাঈমের নিচু শট দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইয়াজ বাট। পরের মিনিটে মালদ্বীপ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। অন্যদিকে, ৭১ মিনিটে বদলি হিসেবে নামা শায়েক দোস্ত সুযোগ কাজে লাগাতে পারলে পাকিস্তানের ব্যবধান আরও বাড়তে পারত। ভারতের বিপক্ষে ৩-২ গোলের পরাজয়ের হতাশা কাটিয়ে এই জয়ে দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের লড়াইয়ে ফিরেছে পাকিস্তান। অন্যদিকে, কঠিন সমীকরণের মুখে পড়েছে মালদ্বীপ। আগামী ১১ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মালদ্বীপকে হারিয়ে সেমির লড়াইয়ে পাকিস্তান

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

ভারতের কাছে প্রথম ম্যাচে হেরে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে পড়েছিল পাকিস্তানের। শেষ চারে খেলার আশা টিকিয়ে রাখতে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না দলটির। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৩-০ গোলের জয় পেয়েছে পাকিস্তান। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। রোববার (০৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মালদ্বীপের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে পাকিস্তান। খেলার দুই মিনিট পার হতেই নিজেদের ডি-বক্সে মিকাইল অরুণ আব্দুল্লাহকে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম। এতে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। চতুর্থ মিনিটে স্পট কিক থেকে গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন আব্দুল্লাহ। প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই ব্যবধান দ্বিগুণ করে পাকিস্তান। নবম মিনিটে বক্সের প্রান্ত থেকে দারুণ শটে জালে বল পাঠান নাজিব উল্লাহ। ২৪ মিনিটে আবারও মালদ্বীপের রক্ষণে ভুলের সুযোগ নেয় পাকিস্তান। অভিজ্ঞ ডিফেন্ডার আমদান আলীর ভুলে বল পেয়ে দূর থেকে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন নাজিব উল্লাহ। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে একসঙ্গে তিন খেলোয়াড় পরিবর্তন করে মালদ্বীপ। মাঠে নামানো হয় তারকা ফরোয়ার্ড আলী ফাসির, হুসাইন সিফাউ ও নিশাম রশিদকে। তবে তাতেও গোলের দেখা পায়নি দলটি। ৫২ মিনিটে ফেদু ইব্বের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৬ মিনিটে মোহাম্মদ নাঈমের নিচু শট দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইয়াজ বাট। পরের মিনিটে মালদ্বীপ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। অন্যদিকে, ৭১ মিনিটে বদলি হিসেবে নামা শায়েক দোস্ত সুযোগ কাজে লাগাতে পারলে পাকিস্তানের ব্যবধান আরও বাড়তে পারত। ভারতের বিপক্ষে ৩-২ গোলের পরাজয়ের হতাশা কাটিয়ে এই জয়ে দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের লড়াইয়ে ফিরেছে পাকিস্তান। অন্যদিকে, কঠিন সমীকরণের মুখে পড়েছে মালদ্বীপ। আগামী ১১ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x