NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

নাশকতা মোকাবিলায় কঠোর সরকার, মাঠে থাকছে বিএনপি

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

নাশকতা মোকাবিলায় কঠোর সরকার, মাঠে থাকছে বিএনপি
যাত্রীবাহী একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গত সোমবার মধ্যরাতে কিশোরগঞ্জের বাজিতপুরেছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। এসব তৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলায় মাঠে সক্রিয় থাকবে ক্ষমতাসীন বিএনপি এবং আগামী ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে দলটি। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা মনে করছেন, শেখ হাসিনা বাস্তবে দেশে ফিরবেন না তবে তাঁর দেশে ফেরার ঘোষণা সামনে রেখে অস্থিরতা সৃষ্টি ও রাজনৈতিক চাপের চেষ্টা চলছে।

পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের হিসাবে, গত সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ঢাকা এবং আরও ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে এবং এর মধ্যে ঢাকার ১৯টি স্থানে বিস্ফোরণের খবর পেয়েছে ডিএমপি। পুলিশ সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিদেশে অবস্থানরত কয়েকজন নেতা দেশে নাশকতার উসকানি ও অর্থ জোগাচ্ছেন। সম্প্রতি ঢাকার মিরপুরসহ একাধিক ঘটনাস্থл থেকে গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে কোন নেতার নির্দেশে এবং কত টাকার বিনিময়ে নাশকতায় যুক্ত হয়েছেন, সে বিষয়ে তথ্য দিয়েছেন।

নাশকতার ঘটনা নিয়ে গতকাল অনলাইনে ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জ উপমহাপরিদর্শকদের সঙ্গে বৈঠক করেন মহাপরিদর্শক আলী হোসেন ফকির। তিনি জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়াতে নির্দেশ দেন। বিশেষ সতর্কতার অংশ হিসেবে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে। তবে আইজিপি নির্বিচার গ্রেপ্তার না করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার বা কোয়ালিটি অ্যারেস্টের ওপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা গত ১০ জুলাই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলেন। রয়টার্সের আরেক খবরে বলা হয়, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন। এই খবর বের হওয়ার পর সোমবার থেকে আবার বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল নিক্ষেপ ও গাড়িতে আগুন দেওয়া শুরু হয়। তবে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন না এবং আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে বলে মনে করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনাসহ ভারতে আশ্রয় নেওয়া সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত চাওয়া হয়েছে এবং ভারত ব্যবস্থা নেবে বলে সরকার আশা করছে। ফ্যাসিস্টদের বেআইনি ও অন্যায় তৎপরতার প্রতিবাদে বিএনপি বিক্ষোভ করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঠেকাতে সরকারের ব্যর্থতার নিন্দা জানিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নাশকতা মোকাবিলায় কঠোর সরকার, মাঠে থাকছে বিএনপি

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। এসব তৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলায় মাঠে সক্রিয় থাকবে ক্ষমতাসীন বিএনপি এবং আগামী ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে দলটি। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা মনে করছেন, শেখ হাসিনা বাস্তবে দেশে ফিরবেন না তবে তাঁর দেশে ফেরার ঘোষণা সামনে রেখে অস্থিরতা সৃষ্টি ও রাজনৈতিক চাপের চেষ্টা চলছে।

পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের হিসাবে, গত সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ঢাকা এবং আরও ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে এবং এর মধ্যে ঢাকার ১৯টি স্থানে বিস্ফোরণের খবর পেয়েছে ডিএমপি। পুলিশ সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিদেশে অবস্থানরত কয়েকজন নেতা দেশে নাশকতার উসকানি ও অর্থ জোগাচ্ছেন। সম্প্রতি ঢাকার মিরপুরসহ একাধিক ঘটনাস্থл থেকে গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে কোন নেতার নির্দেশে এবং কত টাকার বিনিময়ে নাশকতায় যুক্ত হয়েছেন, সে বিষয়ে তথ্য দিয়েছেন।

নাশকতার ঘটনা নিয়ে গতকাল অনলাইনে ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জ উপমহাপরিদর্শকদের সঙ্গে বৈঠক করেন মহাপরিদর্শক আলী হোসেন ফকির। তিনি জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়াতে নির্দেশ দেন। বিশেষ সতর্কতার অংশ হিসেবে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে। তবে আইজিপি নির্বিচার গ্রেপ্তার না করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার বা কোয়ালিটি অ্যারেস্টের ওপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা গত ১০ জুলাই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলেন। রয়টার্সের আরেক খবরে বলা হয়, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন। এই খবর বের হওয়ার পর সোমবার থেকে আবার বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল নিক্ষেপ ও গাড়িতে আগুন দেওয়া শুরু হয়। তবে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন না এবং আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে বলে মনে করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনাসহ ভারতে আশ্রয় নেওয়া সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত চাওয়া হয়েছে এবং ভারত ব্যবস্থা নেবে বলে সরকার আশা করছে। ফ্যাসিস্টদের বেআইনি ও অন্যায় তৎপরতার প্রতিবাদে বিএনপি বিক্ষোভ করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঠেকাতে সরকারের ব্যর্থতার নিন্দা জানিয়েছেন।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x