NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

প্রযুক্তিনির্ভর উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রযুক্তিনির্ভর উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম

মঙ্গলবার ১০ নভেম্বর সকালে নগরীর রেজিস্ট্রারি মাঠে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সিসিক প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন যে আইডিইবি সবসময় জনগণের কল্যাণ ও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আধুনিক প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সংগঠনটির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে ডিপ্লোমা প্রকৌশলীদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে দক্ষ প্রকৌশলী তৈরি করা গেলে দেশের উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে তিনি মন্তব্য করেন। পরে প্রধান অতিথি বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী উন্নত দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য সামনে রেখে আইডিইবি সিলেট জেলা শাখার উদ্যোগে রেজিস্ট্রারি মাঠ থেকে র‌্যালিটি বের করা হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়। আইডিইবি সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি প্রকৌশলী নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মঈনুল ইসলাম চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর ও প্রকৌশলী নজরুল হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন আইডিইবি সিলেট জেলা শাখার সহসভাপতি প্রকৌশলী রুহুল আলম, সহসাধারণ সম্পাদক প্রকৌশলী ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান জাকারিয়া এবং সদস্য প্রকৌশলী হাসানুজ্জামান চৌধুরী। এছাড়া প্রকৌশলী নাসির উদ্দিন, প্রকৌশলী আব্দুস সবুর, জেলা শাখার কাউন্সিলর প্রকৌশলী সালাউদ্দিন আহমদ, প্রকৌশলী মো. মেরাজুল ইসলাম, প্রকৌশলী আল মামুন আকন্দ, সিলেট পলিটেকনিকের শিক্ষক প্রকৌশলী মো. সালাহ উদ্দিন, প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রকৌশলী হাবিবুর রহমান এবং ছাত্র প্রতিনিধি জোবায়ের হাসান ও হাফিজুর রহমান বক্তব্য রাখেন। র‌্যালি ও সমাবেশে আইডিইবি জেলা নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সিলেটের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলীগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রযুক্তিনির্ভর উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

মঙ্গলবার ১০ নভেম্বর সকালে নগরীর রেজিস্ট্রারি মাঠে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সিসিক প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন যে আইডিইবি সবসময় জনগণের কল্যাণ ও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আধুনিক প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সংগঠনটির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে ডিপ্লোমা প্রকৌশলীদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে দক্ষ প্রকৌশলী তৈরি করা গেলে দেশের উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে তিনি মন্তব্য করেন। পরে প্রধান অতিথি বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী উন্নত দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য সামনে রেখে আইডিইবি সিলেট জেলা শাখার উদ্যোগে রেজিস্ট্রারি মাঠ থেকে র‌্যালিটি বের করা হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়। আইডিইবি সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি প্রকৌশলী নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মঈনুল ইসলাম চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর ও প্রকৌশলী নজরুল হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন আইডিইবি সিলেট জেলা শাখার সহসভাপতি প্রকৌশলী রুহুল আলম, সহসাধারণ সম্পাদক প্রকৌশলী ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান জাকারিয়া এবং সদস্য প্রকৌশলী হাসানুজ্জামান চৌধুরী। এছাড়া প্রকৌশলী নাসির উদ্দিন, প্রকৌশলী আব্দুস সবুর, জেলা শাখার কাউন্সিলর প্রকৌশলী সালাউদ্দিন আহমদ, প্রকৌশলী মো. মেরাজুল ইসলাম, প্রকৌশলী আল মামুন আকন্দ, সিলেট পলিটেকনিকের শিক্ষক প্রকৌশলী মো. সালাহ উদ্দিন, প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রকৌশলী হাবিবুর রহমান এবং ছাত্র প্রতিনিধি জোবায়ের হাসান ও হাফিজুর রহমান বক্তব্য রাখেন। র‌্যালি ও সমাবেশে আইডিইবি জেলা নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সিলেটের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলীগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x