NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ, শিরোপার দিকে আরেক ধাপ

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ এএম

ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ, শিরোপার দিকে আরেক ধাপ

সাফ চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। রোববার রাতে ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কা ও ভুটানের ২-২ গোলের ড্রয়ে শেষ চারে ওঠার পথ নিশ্চিত হয় লাল-সবুজের প্রতিনিধিদের। রাজধানীর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দলের কেউই জয় পায়নি।

ফলে এক ম্যাচে তিন পয়েন্ট পাওয়া বাংলাদেশ গ্রুপের শীর্ষ দুইয়ে থাকার নিশ্চয়তা পেয়েছে। শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও সেমিফাইনালে খেলবে স্বাগতিকরা। দীর্ঘ ২৩ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

‘এ’ গ্রুপে তিন দলের মধ্যে বাংলাদেশ ভুটানকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দুই ম্যাচে ভুটানের সংগ্রহ এক পয়েন্ট এবং এক ম্যাচ খেলে শ্রীলঙ্কারও পয়েন্ট এক। গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলবে।

শ্রীলঙ্কা-ভুটান ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লঙ্কানরা। প্রথম ৩০ মিনিটে একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণভাগকে চাপে রাখে তারা। তবে খেলার ধারার বিপরীতে ৩৪ মিনিটে এগিয়ে যায় ভুটান।

অধিনায়ক চ্যানচো গ্যালেস্টাইনের প্রচেষ্টায় তৈরি হওয়া সুযোগ থেকে কিংগা ওয়াংচুক গোল করেন। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিক অফের পরপরই দূরপাল্লার শটে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান অলিভার জেমস।

প্রথমার্ধের শেষ দিকে ওয়াসিম রাজ্জাকের হেডে আবারও এগিয়ে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার সুযোগ পায় ভুটান। ৬৭ মিনিটে পেনাল্টি পেলেও অধিনায়ক চ্যানচোর শট ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা।

তবে নয় মিনিট পর তাঁর ভুলেই গোলের সুযোগ পায় ভুটান। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান চ্যানচো। ম্যাচের শেষ দিকে দুই দলই জয়সূচক গোলের চেষ্টা চালায়।

৯০ মিনিটে পেনাল্টির দাবি জানায় শ্রীলঙ্কা। তবে রেফারি তাতে সাড়া দেননি। যোগ করা সময়ে ভুটানের গোলরক্ষকের দুর্দান্ত সেভে শেষ পর্যন্ত ২-২ সমতায় ম্যাচ শেষ হয়।

এই ড্রয়ের ফলে বাংলাদেশের পাশাপাশি সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটানও। শেষ ম্যাচে বাংলাদেশের ফলের ওপর নির্ভর করছে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোন দল শেষ চারে যাবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ, শিরোপার দিকে আরেক ধাপ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সাফ চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। রোববার রাতে ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কা ও ভুটানের ২-২ গোলের ড্রয়ে শেষ চারে ওঠার পথ নিশ্চিত হয় লাল-সবুজের প্রতিনিধিদের। রাজধানীর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দলের কেউই জয় পায়নি।

ফলে এক ম্যাচে তিন পয়েন্ট পাওয়া বাংলাদেশ গ্রুপের শীর্ষ দুইয়ে থাকার নিশ্চয়তা পেয়েছে। শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও সেমিফাইনালে খেলবে স্বাগতিকরা। দীর্ঘ ২৩ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

‘এ’ গ্রুপে তিন দলের মধ্যে বাংলাদেশ ভুটানকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দুই ম্যাচে ভুটানের সংগ্রহ এক পয়েন্ট এবং এক ম্যাচ খেলে শ্রীলঙ্কারও পয়েন্ট এক। গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলবে।

শ্রীলঙ্কা-ভুটান ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লঙ্কানরা। প্রথম ৩০ মিনিটে একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণভাগকে চাপে রাখে তারা। তবে খেলার ধারার বিপরীতে ৩৪ মিনিটে এগিয়ে যায় ভুটান।

অধিনায়ক চ্যানচো গ্যালেস্টাইনের প্রচেষ্টায় তৈরি হওয়া সুযোগ থেকে কিংগা ওয়াংচুক গোল করেন। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিক অফের পরপরই দূরপাল্লার শটে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান অলিভার জেমস।

প্রথমার্ধের শেষ দিকে ওয়াসিম রাজ্জাকের হেডে আবারও এগিয়ে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার সুযোগ পায় ভুটান। ৬৭ মিনিটে পেনাল্টি পেলেও অধিনায়ক চ্যানচোর শট ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা।

তবে নয় মিনিট পর তাঁর ভুলেই গোলের সুযোগ পায় ভুটান। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান চ্যানচো। ম্যাচের শেষ দিকে দুই দলই জয়সূচক গোলের চেষ্টা চালায়।

৯০ মিনিটে পেনাল্টির দাবি জানায় শ্রীলঙ্কা। তবে রেফারি তাতে সাড়া দেননি। যোগ করা সময়ে ভুটানের গোলরক্ষকের দুর্দান্ত সেভে শেষ পর্যন্ত ২-২ সমতায় ম্যাচ শেষ হয়।

এই ড্রয়ের ফলে বাংলাদেশের পাশাপাশি সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটানও। শেষ ম্যাচে বাংলাদেশের ফলের ওপর নির্ভর করছে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোন দল শেষ চারে যাবে।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x