NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

সরকার বদলালেও মানুষের জীবনে মৌলিক পরিবর্তন আসেনি

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০০ এএম

সরকার বদলালেও মানুষের জীবনে মৌলিক পরিবর্তন আসেনি
মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গণসংহতি আন্দোলনের নেতা–কর্মীরা। বৃহস্পতিবার, সাভারের জাতীয় স্মৃতিসৌধেছবি: গণসংহতি আন্দোলনের সৌজন্যে

গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন দেখা গেলেও মানুষের জীবনে মৌলিক কোনো পরিবর্তন আসেনি। বৃহস্পতিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ১১ বছর পূর্তি উপলক্ষে গণসংহতি আন্দোলন এই কর্মসূচি আয়োজন করে এবং দলটির দুই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

আবুল হাসান রুবেল বলেন, বাংলাদেশে দীর্ঘ সময় ধরে একটি লুণ্ঠনকারী ও ফ্যাসিবাদী গোষ্ঠী রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছিল। তারা লুটপাটের এমন ব্যবস্থা কায়েম করেছিল, যেখানে মানুষের সব অধিকার ভূলুণ্ঠিত হয়েছে। বর্তমানে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার পর কিছু ক্ষেত্রে পরিবর্তন এলেও জনগণের জীবনে মৌলিক পরিবর্তন আনার মতো বড় কোনো পরিবর্তন হয়নি।

গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, জনগণের জীবনে মৌলিক পরিবর্তন আনতে না পারায় তাঁদের লড়াই অব্যাহত রয়েছে। সরকারের ভেতরে তাঁদের যে সীমিত অংশগ্রহণ রয়েছে, তা দিয়ে জনগণের পক্ষে যতটুকু ভূমিকা রাখা সম্ভব, তাঁরা তা রাখবেন। এ সময় দলের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী ১১ ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালির মধ্য দিয়ে দুই মাসের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। গণসংহতি আন্দোলনের ঘোষিত দুই মাসের কর্মসূচির মধ্যে রয়েছে সদস্য সংগ্রহ ও নবায়ন, অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা সভা এবং মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সরকার বদলালেও মানুষের জীবনে মৌলিক পরিবর্তন আসেনি

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন দেখা গেলেও মানুষের জীবনে মৌলিক কোনো পরিবর্তন আসেনি। বৃহস্পতিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ১১ বছর পূর্তি উপলক্ষে গণসংহতি আন্দোলন এই কর্মসূচি আয়োজন করে এবং দলটির দুই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

আবুল হাসান রুবেল বলেন, বাংলাদেশে দীর্ঘ সময় ধরে একটি লুণ্ঠনকারী ও ফ্যাসিবাদী গোষ্ঠী রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছিল। তারা লুটপাটের এমন ব্যবস্থা কায়েম করেছিল, যেখানে মানুষের সব অধিকার ভূলুণ্ঠিত হয়েছে। বর্তমানে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার পর কিছু ক্ষেত্রে পরিবর্তন এলেও জনগণের জীবনে মৌলিক পরিবর্তন আনার মতো বড় কোনো পরিবর্তন হয়নি।

গণসংহতি আন্দোলনের এই নেতা বলেন, জনগণের জীবনে মৌলিক পরিবর্তন আনতে না পারায় তাঁদের লড়াই অব্যাহত রয়েছে। সরকারের ভেতরে তাঁদের যে সীমিত অংশগ্রহণ রয়েছে, তা দিয়ে জনগণের পক্ষে যতটুকু ভূমিকা রাখা সম্ভব, তাঁরা তা রাখবেন। এ সময় দলের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী ১১ ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালির মধ্য দিয়ে দুই মাসের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। গণসংহতি আন্দোলনের ঘোষিত দুই মাসের কর্মসূচির মধ্যে রয়েছে সদস্য সংগ্রহ ও নবায়ন, অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা সভা এবং মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x