NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

ইমার্জিং নেশন্স কাপের দল ঘোষণা, নেতৃত্বে নাহিদা

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

ইমার্জিং নেশন্স কাপের দল ঘোষণা, নেতৃত্বে নাহিদা

নারী ইমার্জিং নেশন্স কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন দেশের অন্যতম সেরা পেসার মারুফা আক্তার। ডান পায়ের গোড়ালিতে ব্যথা থাকায় মারুফাকে চার সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে দলে ফিরেছেন সাথী রানি, জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন এবং বিশ্রামে রাখা হয়েছে সুলতানা খাতুনকে।

আইসিসির এ টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার। ১০ দলের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ পাকিস্তান, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে। ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং সংযুক্ত আরব আমিরাত।

আগামী ১২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টুর্নামেন্টটি। উদ্বোধনী দিনেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৩ নভেম্বর জিম্বাবুয়ে, ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

নারী টি-টোয়েন্টি দল: নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মুস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শরমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুরাইয়া ফেরদৌসী, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইমার্জিং নেশন্স কাপের দল ঘোষণা, নেতৃত্বে নাহিদা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

নারী ইমার্জিং নেশন্স কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন দেশের অন্যতম সেরা পেসার মারুফা আক্তার। ডান পায়ের গোড়ালিতে ব্যথা থাকায় মারুফাকে চার সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে দলে ফিরেছেন সাথী রানি, জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন এবং বিশ্রামে রাখা হয়েছে সুলতানা খাতুনকে।

আইসিসির এ টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার। ১০ দলের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ পাকিস্তান, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে। ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং সংযুক্ত আরব আমিরাত।

আগামী ১২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টুর্নামেন্টটি। উদ্বোধনী দিনেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৩ নভেম্বর জিম্বাবুয়ে, ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

নারী টি-টোয়েন্টি দল: নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মুস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শরমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুরাইয়া ফেরদৌসী, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানি।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x