NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

নবীনগরে ১০ মাস পর বিএনপির নেতাদের নামে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম

নবীনগরে ১০ মাস পর বিএনপির নেতাদের নামে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নির্বাচনী প্রচারণা কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে ঘটনার দীর্ঘ ১০ মাস পর বিএনপির সাবেক ১১ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় মামলা প্রত্যাহারের দাবিতে নবীনগর পৌর সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে গত ১ ফেব্রুয়ারি ২০২৬ রাতে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর একইছড়া বাজারে বিএনপির একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু হানিফ মোল্লা বাদী হয়ে নবীনগরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। এতে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, নবীনগর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মাইনুদ্দিন মাইনু এবং জেলা বিএনপির সাবেক সদস্য মো. হযরত আলী। এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পেট্রোল ও দিয়াশলাই দিয়ে নির্বাচনী কার্যালয়সহ তিনটি মুদি দোকান ও একটি ওষুধের দোকানে আগুন ধরিয়ে দেন, এতে আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মামলার খবর ছড়িয়ে পড়ার পর সোমবার সন্ধ্যায় নবীনগর পৌর সদরে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর থানার প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে নেতাকর্মীদের হয়রানি করতে ১০ মাস পর এই ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।

অন্যদিকে অগ্নিকাণ্ড নিয়ে স্থানীয় বাসিন্দা মনির হোসেন দাবি করেছেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল এবং বাদী নিজেও সে সময় উপস্থিত লোকজনের সামনে এটিকে বৈদ্যুতিক আগুন বলেছিলেন। এছাড়া নির্বাচনে অভিযুক্ত নেতাদের কয়েকজন স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের ফুটবল প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নেওয়াতেই রাজনৈতিক বিরোধের ধারাবাহিকতায় এ মামলা হয়ে থাকতে পারে বলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নবীনগরে ১০ মাস পর বিএনপির নেতাদের নামে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নির্বাচনী প্রচারণা কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে ঘটনার দীর্ঘ ১০ মাস পর বিএনপির সাবেক ১১ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় মামলা প্রত্যাহারের দাবিতে নবীনগর পৌর সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে গত ১ ফেব্রুয়ারি ২০২৬ রাতে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর একইছড়া বাজারে বিএনপির একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু হানিফ মোল্লা বাদী হয়ে নবীনগরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। এতে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, নবীনগর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মাইনুদ্দিন মাইনু এবং জেলা বিএনপির সাবেক সদস্য মো. হযরত আলী। এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পেট্রোল ও দিয়াশলাই দিয়ে নির্বাচনী কার্যালয়সহ তিনটি মুদি দোকান ও একটি ওষুধের দোকানে আগুন ধরিয়ে দেন, এতে আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মামলার খবর ছড়িয়ে পড়ার পর সোমবার সন্ধ্যায় নবীনগর পৌর সদরে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর থানার প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে নেতাকর্মীদের হয়রানি করতে ১০ মাস পর এই ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।

অন্যদিকে অগ্নিকাণ্ড নিয়ে স্থানীয় বাসিন্দা মনির হোসেন দাবি করেছেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল এবং বাদী নিজেও সে সময় উপস্থিত লোকজনের সামনে এটিকে বৈদ্যুতিক আগুন বলেছিলেন। এছাড়া নির্বাচনে অভিযুক্ত নেতাদের কয়েকজন স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের ফুটবল প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নেওয়াতেই রাজনৈতিক বিরোধের ধারাবাহিকতায় এ মামলা হয়ে থাকতে পারে বলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x