NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

শিবগঞ্জে হলো ঐতিহ্যবাহী পাতা খেলা, পুরস্কারে ছাগল ও হাঁস

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

শিবগঞ্জে হলো ঐতিহ্যবাহী পাতা খেলা, পুরস্কারে ছাগল ও হাঁস

বগুড়ার শিবগঞ্জে আন্তঃজেলা ট্রাক ড্রাইভার সমবায় সমিতির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী ও শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি জনাব খালিদ হাসান আরমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব এস এম ভাজুল ইসলাম।

খেলার অন্যতম আকর্ষণ ছিল এর ব্যতিক্রমী পুরস্কার বিতরণী পর্ব। এতে বিজয়ী দলের সদস্যদের মাঝে ছাগল এবং পরাজিত দলের সদস্যদের মাঝে রাজহাঁস উপহার দেওয়া হয়। এমন ব্যতিক্রমী পুরস্কারের আয়োজনকে ঘিরে উপস্থিত দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজক সূত্রে জানা যায়, সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হবে। অনুষ্ঠানটি সফল করতে সমিতির সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শিবগঞ্জে হলো ঐতিহ্যবাহী পাতা খেলা, পুরস্কারে ছাগল ও হাঁস

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়ার শিবগঞ্জে আন্তঃজেলা ট্রাক ড্রাইভার সমবায় সমিতির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী ও শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি জনাব খালিদ হাসান আরমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব এস এম ভাজুল ইসলাম।

খেলার অন্যতম আকর্ষণ ছিল এর ব্যতিক্রমী পুরস্কার বিতরণী পর্ব। এতে বিজয়ী দলের সদস্যদের মাঝে ছাগল এবং পরাজিত দলের সদস্যদের মাঝে রাজহাঁস উপহার দেওয়া হয়। এমন ব্যতিক্রমী পুরস্কারের আয়োজনকে ঘিরে উপস্থিত দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজক সূত্রে জানা যায়, সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি হবে। অনুষ্ঠানটি সফল করতে সমিতির সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x