NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন মোহাম্মদ সালাহউদ্দীন

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম

জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন মোহাম্মদ সালাহউদ্দীন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মোহাম্মদ আশরাফুলকে এ দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জাতীয় দলের ব্যাটিং বিভাগের দায়িত্ব সামলাবেন বিসিবির হাই-পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। তবে আশরাফুলকে বোর্ডের কোন দায়িত্বে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।

২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক অধিনায়ক আশরাফুল। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল বিসিবির। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। সম্প্রতি আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের কোনোটিতেই দুই শ রানের গণ্ডি পেরোতে পারেনি দলটি।

ধারণা করা হচ্ছে, ব্যাটিংয়ে বাজে পারফরম্যান্সের কারণেই আশরাফুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় দলের সঙ্গে কাজ করার সময় তাঁর অবদান ও প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছে বিসিবি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন মোহাম্মদ সালাহউদ্দীন

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মোহাম্মদ আশরাফুলকে এ দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জাতীয় দলের ব্যাটিং বিভাগের দায়িত্ব সামলাবেন বিসিবির হাই-পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। তবে আশরাফুলকে বোর্ডের কোন দায়িত্বে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।

২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক অধিনায়ক আশরাফুল। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল বিসিবির। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। সম্প্রতি আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের কোনোটিতেই দুই শ রানের গণ্ডি পেরোতে পারেনি দলটি।

ধারণা করা হচ্ছে, ব্যাটিংয়ে বাজে পারফরম্যান্সের কারণেই আশরাফুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় দলের সঙ্গে কাজ করার সময় তাঁর অবদান ও প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছে বিসিবি।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x