NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

বগুড়া সদরে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০০ এএম

বগুড়া সদরে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ও জুয়া ছেড়ে মাঠে চল এ স্লোগানকে সামনে রেখে বগুড়া সদরে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬ তারিখে বিকেল ৩টায় বগুড়া সদরের নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। নিশিন্দারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এই টুর্নামেন্টে ব্যাপক দর্শক সমাগম ঘটে।

ফাইনালে ২ নম্বর ওয়ার্ড নুনগোলা দশটিকা দল এবং ৪ নম্বর ওয়ার্ড বারপুর দল একে অপরের মুখোমুখি হয়। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। পরে ট্রাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নুনগোলা দশটিকা দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। এছাড়া উদ্বোধক হিসেবে সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এবং বরেণ্য অতিথি হিসেবে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম উপস্থিত ছিলেন। নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফির সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও জুয়ার মতো অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বগুড়া সদরে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ও জুয়া ছেড়ে মাঠে চল এ স্লোগানকে সামনে রেখে বগুড়া সদরে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬ তারিখে বিকেল ৩টায় বগুড়া সদরের নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। নিশিন্দারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এই টুর্নামেন্টে ব্যাপক দর্শক সমাগম ঘটে।

ফাইনালে ২ নম্বর ওয়ার্ড নুনগোলা দশটিকা দল এবং ৪ নম্বর ওয়ার্ড বারপুর দল একে অপরের মুখোমুখি হয়। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। পরে ট্রাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নুনগোলা দশটিকা দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। এছাড়া উদ্বোধক হিসেবে সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল এবং বরেণ্য অতিথি হিসেবে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম উপস্থিত ছিলেন। নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফির সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও জুয়ার মতো অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x