NORTH TV BANGLA
বাংলা ▾
  • ENGLISH
  • বাংলা
  • العربية
LIVE

Copyright © 2026 • All Rights Reserved

চসিক প্রশাসকের পিএস-এর অফিস আদেশ বাতিল, তোলপাড়

 NORTH TV Bangla
ডেস্ক নিউজ, ১৭ ফলোয়ার
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পিএম

চসিক প্রশাসকের পিএস-এর অফিস আদেশ বাতিল, তোলপাড়

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) আকস্মিক এক অফিস আদেশ বাতিলকে কেন্দ্র করে প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। জরুরি দাপ্তরিক প্রয়োজনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসকের ব্যক্তিগত সহকারী (পিএস) জনাব মারুফুল হক চৌধুরী'র সংক্রান্ত একটি অফিস আদেশ বাতিল করা হয়েছে। চসিক সচিবালয় বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সচিবালয় বিভাগ থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছিল। যার স্মারক নং- ৪৬.১১.১৬০০.০০১.৩১.০০০.২৬-১৫১৭।

উক্ত আদেশের মধ্যে প্রশাসকের ব্যক্তিগত সহকারী মারুফুল হক চৌধুরী সংক্রান্ত একটি অংশ প্রযোজ্য ছিল। তবে চসিক প্রশাসক মহোদয়ের অনুমোদনক্রমে ওই আদেশের শুধুমাত্র মারুফুল হক চৌধুরী সংক্রান্ত অংশটুকু বাতিল ঘোষণা করা হলো। বুধবার (৩০ অক্টোবর ২০২৬) চসিক সচিবালয় থেকে এ সংক্রান্ত সংশোধনী বিজ্ঞপ্তি জারি করা হয়। চসিকের ভেতরের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এটি একটি রুটিন দাপ্তরিক সমন্বয়। প্রশাসকের দপ্তরের কাজে অধিক গতিশীলতা আনতে এবং জরুরি দাপ্তরিক প্রয়োজনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশ বাতিলের ফলে তিনি পূর্বের পদেই বহাল থাকবেন নাকি তাকে অন্য কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করা হচ্ছে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ বিষয়ে জানতে চসিক সচিবালয় বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এটি প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। জরুরি প্রয়োজনে প্রশাসক মহোদয়ের নির্দেশে সংশ্লিষ্ট অংশটুকু বাতিল করা হয়েছে। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এদিকে, প্রশাসকের পিএস-এর মতো গুরুত্বপূর্ণ পদে হঠাৎ এমন আদেশ বাতিলের খবরে চসিক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে প্রশাসনিক শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দেখছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

হংকংকে হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের জয় দিয়ে এশিয়া কাপ শুরু

ডিএসইতে দরপতনের দিনেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গণনার সিদ্ধান্ত সেতু কর্তৃপক্ষের

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিএমপি কমিশনারের সাথে জাতীয় বিচ ভলিবলে অংশগ্রহণকারী চট্টগ্রাম মহানগর দলের সৌজন্য সাক্ষাৎ

সিংগাইরে বলধারা ইউনিয়ন বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিকাগোর প্রাণকেন্দ্রে বেগম খালেদা জিয়ার নামে নতুন সড়ক

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ওপর জোর মন্ত্রীদের

এশিয়া কাপে দাপুটে বাংলাদেশ, আফগানদের অল্প রানেই থামাল টাইগাররা

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

সরকারি ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

NORTH TV BANGLA

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চসিক প্রশাসকের পিএস-এর অফিস আদেশ বাতিল, তোলপাড়

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) আকস্মিক এক অফিস আদেশ বাতিলকে কেন্দ্র করে প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। জরুরি দাপ্তরিক প্রয়োজনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসকের ব্যক্তিগত সহকারী (পিএস) জনাব মারুফুল হক চৌধুরী'র সংক্রান্ত একটি অফিস আদেশ বাতিল করা হয়েছে। চসিক সচিবালয় বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সচিবালয় বিভাগ থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছিল। যার স্মারক নং- ৪৬.১১.১৬০০.০০১.৩১.০০০.২৬-১৫১৭।

উক্ত আদেশের মধ্যে প্রশাসকের ব্যক্তিগত সহকারী মারুফুল হক চৌধুরী সংক্রান্ত একটি অংশ প্রযোজ্য ছিল। তবে চসিক প্রশাসক মহোদয়ের অনুমোদনক্রমে ওই আদেশের শুধুমাত্র মারুফুল হক চৌধুরী সংক্রান্ত অংশটুকু বাতিল ঘোষণা করা হলো। বুধবার (৩০ অক্টোবর ২০২৬) চসিক সচিবালয় থেকে এ সংক্রান্ত সংশোধনী বিজ্ঞপ্তি জারি করা হয়। চসিকের ভেতরের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এটি একটি রুটিন দাপ্তরিক সমন্বয়। প্রশাসকের দপ্তরের কাজে অধিক গতিশীলতা আনতে এবং জরুরি দাপ্তরিক প্রয়োজনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশ বাতিলের ফলে তিনি পূর্বের পদেই বহাল থাকবেন নাকি তাকে অন্য কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করা হচ্ছে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ বিষয়ে জানতে চসিক সচিবালয় বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এটি প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। জরুরি প্রয়োজনে প্রশাসক মহোদয়ের নির্দেশে সংশ্লিষ্ট অংশটুকু বাতিল করা হয়েছে। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এদিকে, প্রশাসকের পিএস-এর মতো গুরুত্বপূর্ণ পদে হঠাৎ এমন আদেশ বাতিলের খবরে চসিক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে প্রশাসনিক শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দেখছেন।

NORTH TV BANGLA

Chairman & MD:
Md. Sharwar Hossain
Chief Editor:
Md. Shahriar Hossain

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x